Wednesday, June 17, 2026

সংক্রমণ রুখতে পুজোতে ভিড় ঠেকানোই প্রশাসনের কাছে এবার বড় চ্যালেঞ্জ

Date:

Share post:

চলতি বছরে পুজোর আয়োজনের ক্ষেত্রে নির্দেশিকায় বিশেষ কোনও বদল আনেনি রাজ্য সরকার। আগের বছরের মতো একই নিয়মের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেও পুজোর দিনগুলিতে মণ্ডপে ভিড় নিয়ে আতঙ্কিত প্রশাসন।

এই বিষয়ে বুধবার রাজ্যের সকল জেলার পুলিশ সুপার এবং জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের আশঙ্কার বেশ কিছু যুক্তি সঙ্গত কারণ আছে। মূল কারণ, আগের থেকে এখন রাজ্যে করোনা সংক্রমণের হার অনেকটাই কম। রাজ্যের কন্টেনমেন্ট জোনের সংখ্যাও অনেক কমে গিয়েছে। টিকাকরণের কাজ চলছে জোরকদমে। অনেক মানুষের করোনা টিকার একাধিক ডোজ নেওয়া হয়ে গিয়েছে। অধিকাংশের শরীরে গিয়েছে প্রথম ডোজ। সেই কারণে করোনা সম্পর্কে সাধারণের মনে আতঙ্ক অনেকটাই কম।
সেই আত্মবিশ্বাসের উপরে ভর করেই এবারে মণ্ডপ মুখি হতে পারেন সাধারণ মানুষ। আর পুজর সময়ে কড়া হাতে সেই ভিড় নিয়ন্ত্রণ করাও বেশ প্রতিকূল। সেই সঙ্গে টিকাকরণের ভরসায় গত বছরের তুলনায় এবারে পুজোর সংখ্যাও অনেকটা বেড়েছে। যার কারণে দর্শণার্থী বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।এই অবস্থায় সংক্রমণ রুখতে ভিড় ঠেকানোই প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

 

advt 19

 

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...