Sunday, April 5, 2026

‘পুরো মন্ত্রিসভাকেই প্রচারে নামিয়েছেন’, মমতাকে কটাক্ষ দিলীপের, পাল্টা সুর চড়িয়ে তুলোধনা কুণালের

Date:

Share post:

“পুরো মন্ত্রিসভাকেই প্রচারে নামিয়ে দিয়েছেন”। শুক্রবার সকালে ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে এমনটাই বলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর পাল্টা জবাব দিয়ে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক বলেন, “যে দলের নেতারা প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলায় নিয়ে এসে বিধানসভা ভোটের প্রচার করেছিলেন তারপর গোহারা হেরে যান তাঁদের লজ্জা হওয়া উচিত এসব কথা বলার আগে।”

আসন্ন উপনির্বাচন নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। বলেন, “আমাদের লড়াই পুরোপুরি হবে। আমরা তো এখনও নামিনি। এখনও প্রার্থী ঘোষণা করিনি। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় তো পুরো মন্ত্রিসভাকে রাস্তায় নামিয়ে দিয়েছেন। বুঝতেই পারছেন বিজেপির ভয় কতটা।”

আরও পড়ুন-উপনির্বাচনে বিজেপির প্রচারে নেই মোদি-শাহ, ‘লজ্জার হার বুঝেই পলায়ন’, কটাক্ষ তৃণমূলের

এর পাল্টা কুণাল ঘোষ বলেন, “প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আরও যারা রয়েছেন তাঁরা যখন বিধানসভা নির্বাচনের আগে প্রচারে এসেছিলেন তখন মনে ছিল না। যারা ভবানীপুরে প্রচারে নামছেন তাঁরা মূলত ওই এলাকার বাসিন্দা, কেউ ওই এলাকার ভোটার, মূলত ওই এলাকার সঙ্গে যাতায়াত। সেই জায়গায় তাঁরা আছেন প্রচার করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ঘনিষ্ঠ তাঁরা যদি প্রচারে নামেন তাহলে কী সমস্যা আছে! যে দলে নেতারা প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে প্রচার করেছিলেন তারপর গোহারা হেরে যান তাঁদের লজ্জা হওয়া উচিত এসব কথা বলার আগে।”

উল্লেখ্য, ভবানীপুরে উপনির্বাচনের দামামা বেজে গিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরের উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ওই আসন থেকে ঘাসফুলের প্রতীকে লড়বেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির হয়ে পদ্ম প্রতীকে লড়বেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।

advt 19

 

Related articles

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...