Friday, June 26, 2026

টানা তিনমাস বাড়িয়ে আয়কর দাখিলের শেষ সময়সীমা ৩১ ডিসেম্বর

Date:

Share post:

ফের বাড়ল সময়সীমা! কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আয়কর রিটার্ন দাখিল করার সময়সীমা ফের একবার বাড়ানো হল। টানা তিনমাস বাড়িয়ে আয়কর দাখিলের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে বছরের শেষদিন। অর্থাৎ ডিসেম্বর মাসের 31 তারিখ। এর মধ্যে দেশের সমস্ত নাগরিককে নিজেদের আয়কর রিটার্ন সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, এই নিয়ে দুবার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি পেল। এর আগে আয়কর দাখিলের সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল সেপ্টেম্বর মাসের 30 তারিখল পর্যন্ত। কোম্পানিগুলির জন্য অবশ্য এই সময়সীমা ছিল আরেকটু পিছনের দিকে। নভেম্বর মাসের মধ্যে তাদের আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত যাবতীয় কাজ শেষ করতেআ হত।
বৃহস্পতিবার দেশের ইনকাম ট্যাক্স দফতর থেকে জানানো হয়েছে, আয়কর দাখিলের যাবতীয় কাজ ডিসেম্বরের 31 তারিখের মধ্যে করতে হবে।

আরও পড়ুন – পুলিশকর্মীকে চড় মারার অভিযোগে বিজেপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের
চলতি 2021-22 অর্থবর্ষের জন্য আয়কর দাখিলের পূর্বোক্ত সময়সীমা ছিল জুলাই মাসের 31 তারিখ। সেই সময়সীমা দু মাস বৃদ্ধি করে সেপ্টেম্বরের 30 তারিখ করা হয়েছিল। উল্লেখ্য, আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নয়া e-Portal বানানো হয়েছিল। নাগরিকদের কাজ সহজ করার জন্যেই নয়া এই e-Portal বানানো হয়। তবে যাত্রার প্রথমদিনেই বিচ্যুতি! নয়া পোর্টালে ট্যাক্স রিটার্ন জমা করতে গিয়ে সমস্যার মুখোমুখি হন অনেকেই। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে ( Nirmala Sitharaman) এর জরুরি তলব পড়ে ইনফোসিস সিইও এর। এছাড়াও করোনা অতিমারির ঝঞ্ঝাটের কারণেও বৃদ্ধি করা হয়েছিল সময়সীমা। নয়া পোর্টালের ঝামেলা অবশ্য এখনও মেটেনি। ট্যাক্স জমা দিতে গিয়ে এখনও সমস্যার মুখোমুখি হচ্ছেন নাগরিকেরা। অর্থমন্ত্রী ফের একবার তলব করেছেন বর্তমান ইনফোসিস চেয়ারপার্সনকে। এছাড়া কোভিডের তৃতীয় ওয়েভও আসতে পারে। সেই সমস্ত বিষয় মাথায় রেখেই সময়সীমা আরও তিনমাস বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার।

 

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...