Thursday, June 25, 2026

কলকাতায় আসছেন সোনার ছেলে নীরজ চোপড়া

Date:

Share post:

আগামী ১৫ সেপ্টেম্বর, বুধবার সকালেই কলকাতায়( kolkata) পা রাখছেন টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) সোনার পদক জয়ী নীরজ চোপড়া( Neeraj chopra)। শতদ্রু দত্ত আয়োজিত ‘তাহাদের কথা’ শো-তে যোগ দিতে কলকাতায় আসছেন নীরজ। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। অলিম্পিক্সে সোনা জয়ের পর এই প্রথম শহরে আসছেন নীরজ। তাঁর সঙ্গে আসছেন তাঁর মেন্টর এবং কাকা ভীম সিংও।

নীরজকে কলকাতায় আনতে পেরে উচ্ছ্বসিত শতদ্রু। তিনি বললেন, “আমার অনুষ্ঠান তাহাদের কথায় নীরজকে সংবর্ধনা দেওয়া হবে। নীরজ নিজের মুখেই ওর জীবনের গল্প বলবে ওই চ্যাট শো-তে।”

টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের পর একের পর এক সংবর্ধনা পাচ্ছেন নীরজ। তাকে কলকাতায় আনতে পেরে উচ্ছসিত শতদ্রু দত্ত।

আরও পড়ুন:সিআরপিএফের বিরুদ্ধে দুরন্ত জয় মহামেডানের

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...