Friday, June 12, 2026

ফের মোদি সরকারকে ৭ প্রশ্নবাণে তোপ ডেরেকের

Date:

Share post:

কেন্দ্রের মোদি-শাহ সরকারই সংসদের বর্ষাকালীন অধিবেশন ব্যাহত করেছে। এই অভিযোগ তুলে শনিবার সরকারের কাছে সাতটি প্রশ্নের জবাব চেয়েছেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ’ও ব্রায়ান।

ট্যুইট বার্তায় ডেরেক বলেছেন, সরকার এখন কঠিন প্রশ্ন থেকে পালাচ্ছে। এক মাস হয়ে গেল, একটি প্রশ্নেরও জবাব দেয়নি। এই সরকার কীভাবে সংসদীয় গণতন্ত্রকে হত্যা করছে তা সামনে আনার জন্য কেন তদন্ত কমিটি হবে না?

আরও পড়ুন-গুজরাট বিধানসভা নির্বাচনের এক বছর আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা রূপানির! ফের BJP-র অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে?

তৃণমূল সাংসদের ৭টি— প্রশ্ন
১) সংবিধানের ১২৭তম সংশোধনী বিল পাশের সময় কেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত ছিলেন না ?
২) গড়ে প্রতিটি বিলের ওপর আলোচনার জন্য মাত্র দশ মিনিট সময় দিয়ে ৩৮ টা বিল পাশ করানো হল কেন?
৩) বর্ষাকালীন অধিবেশনে লোকসভায় ১০টি বিলের মধ্যে কেন মাত্র ১টি বিল সংসদীয় কমিটির কাছে বিবেচনার জন্য পাঠানো হল?
৪) কেন সংসদে পাশ করানো প্রতি ১০টি বিলের মধ্যে চারটি অর্ডিন্যান্স?
৫) কেন রাজ্যসভায় গত ৫ বছরে প্রধানমন্ত্রী একটিও প্রশ্নের জবাব দেননি?
৬) অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে সরকার আলোচনার অনুমতি দিল না কেন?
৭) চলতি লোকসভার মেয়াদ দু’বছর পূর্ণ হয়ে যাওয়ার পরেও ডেপুটি স্পিকার মনোনীত করা হয়নি কেন?

advt 19

 

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...