Wednesday, May 20, 2026

স্লোভেনিয়ার আমির ডেরভিসেভিচকে সই করালো ইস্টবেঙ্গল, ডার্বি খেলতে মুখিয়ে এই বিদেশি

Date:

Share post:

দলবদলে একের পর এক চমক দিয়ে চলেছে এসসি ইস্টবেঙ্গল ( Sc EastBengal)। দেশীয় স্কোয়াড গড়ার পর এবার বিদেশী স্কোয়াডও গড়ে ফেলছে লাল-হলুদ ম‍্যানেজমেন্ট। এদিন প্রথম বিদেশি ফুটবলারের নাম ঘোষণা করল এসসি ইস্টবেঙ্গল। স্লোভেনিয়ার মিডফিল্ডার আমির ডেরভিসেভিচকে( Amir Dervisevic) সই করাল এসসি ইস্টবেঙ্গল।

শনিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করে এসসি ইস্টবেঙ্গল। ২৯ বছরের এই স্লোভেনিয়ান ফুটবলার এক বছরের চুক্তিতে আসলেন লাল-হলুদে।

এদিকে লাল-হলুদে যোগ দিয়ে উচ্ছসিত আমির ডেরভিসেভিচ। বললেন, ডার্বির কথা অনেক শুনেছি। ডার্বিতে নামতে মুখিয়ে। এদিন  লাল-হলুদের ওয়েবসাইটে সাক্ষাৎকারে তিনি বলেন,” আমি খুবই খুশি এসসি ইস্টবেঙ্গল যোগ দিতে পেরে। এটি আমার কাছে এক নয়া চ্যালেঞ্জ এবং আমি আশা করব আমার নয়া সহ খেলোয়াড় ও টেকনিকাল স্টাফদের সাথে একটি ভালো মরশুম পেতে চলেছি। আমার মূল লক্ষ্য হল ইতিহাসে সমৃদ্ধ এই ক্লাবের হয়ে প্রতিটি ম্যাচ লড়ে জেতা। কারণ আমি জানি এই দলের এবং নয়া কোচের জেতার মানসিকতা রয়েছে। আমি ডার্বির কথা শুনেছি। আমি মুখিয়ে রয়েছি ডার্বিতে নামতে। আমি অনেক বছর স্লোভেনিয়ার সেরা ডার্বির অংশ থেকেছি। আমি এই আবেগ জানি। এর সমর্থকদের কাছে এর গুরুত্ব কতটা, তা আমি জানি।”

চলতি বছরে স্লোভেনিয়ার প্রথম ডিভিশনের ক্লাব এনকে মারিবরে শেষবার খেলেছিলেন ডেরভিসেভিচ। চুক্তি শেষ হয়ে যাওয়ায় ফ্রি এজেন্ট হিসেবে যোগ দিলেন এসসি ইস্টবেঙ্গলে। জাতীয় দলের হয়ে খেলেছেন ছয়টি ম্যাচ।

আরও পড়ুন:আইসিইউতে পেলে, অস্ত্রোপচার করে বাদ দেওয়া হল টিউমার

 

Related articles

বুধের ভোরে কেঁপে উঠল জাপান!

ফের ভূমিকম্প জাপানে (earthquake in Japan)। বুধবার সকালে কেঁপে ওঠে দক্ষিণ জাপানের কাগোশিমা অঞ্চল। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে...

পুরনিয়োগ দুর্নীতির অভিযোগে পুলিশের জালে তৃণমূল কাউন্সিলর দেবরাজ!

মঙ্গলবার রাতে 'আটক' রাজারহাট -গোপালপুরের প্রাক্তন বিধায়ক তথা সংগীত শিল্পী অদিতি মুন্সীর (Aditi Munshi) স্বামী দেবরাজ চক্রবর্তী (Debraj...

আজ উত্তরবঙ্গ যাচ্ছেন শুভেন্দু, সাড়ে এগারোটায় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক

বাংলায় নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। সকাল সাড়ে নটার নাগাদ...

চন্দ্রনাথ খুনে ‘অভিযুক্ত’র মুক্তি চেয়ে আবেদন খোদ সিবিআইয়ের! 

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath) এবার এক নাটকীয় মোড়। খোদ সিবিআই মূল অভিযুক্ত রাজ সিং-কে...