Monday, April 6, 2026

মিশন এএফসি কাপ, এফসি নাসাফের বিরুদ্ধে নামার আগে দুবাইতে প্রস্তুতি শিবির বাগান ব্রিগেডের

Date:

Share post:

মিশন এএফসি কাপ( Afc Cup)। এটিকে মোহনবাগান ( Atk Mohunbagan) কোচ হাবাস( Habas) এখন পুরোপুরি ফোকাসড এএফসি কাপের ওপর। ২২ সেপ্টেম্বর এএফসি কাপে ইন্টার জোনাল সেমিফাইনালে উজবেকিস্তানের এফসি নাসাফের বিরুদ্ধে খেলতে নামবে বাগান ব্রিগেড। আর তার প্রস্তুতি আজ থেকেই শুরু করে দিলেন বাগানের হেডস‍্যার।

সাউথ জোনের গ্রুপ পর্বে শীর্ষে থেকে এবার ইন্টার জোনাল সেমিফাইনাল খেলবে এটিকে মোহনবাগান। সামনে কঠিন প্রতিপক্ষ, উজবেকিস্তানে ঘরের টিম এফসি নাসাফ। আর নাসাফের বিরুদ্ধে ভালো পারফর্ম করতে মরিয়া বাগানের হেডস‍্যার। আর সেই কারণে ২২ তারিখের ম‍্যাচের আগে দুবাইয়ে বিশেষ শিবিরের আয়োজন করল এটিকে মোহনবাগান। শনিবার থেকে শুরু হয়ে গেল দুবাইয়ের প্রস্তুতি শিবির। এই শিবিরে কোচ আন্তোনিও লোপেজ হাবাস দেখে নেবেন বিভিন্ন ফর্মেশনে তার দল কেমন পারফরম্যান্স করছে। মালদ্বীপে সুযোগ পাওয়া সমস্ত ফুটবলাররাই পৌঁছে গিয়েছেন দুবাই। এছাড়া এই শিবিরে ডাকা হয়েছে দুই বিদেশী জনি কাউকো ও তিরিকে। এছাড়াও দুবাইয়ের দলে যোগ দিলেন চোট সারিয়ে ওঠা মাইকেল সুসাইরাজ এবং প্রবীর দাস।

দুবাইতে মোট ছয় দিন অনুশীলন করবে প্রীতম কোটাল, রয় কৃষ্ণারা। এরপরই উজবেকিস্তানে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে চার দিন প্রস্তুতি সারবে তারা।

এএফসি ম‍্যাচ নিয়ে এদিন হাবাস বলেন,” এটা আমাদের মতই সবুজ-মেরুন সমর্থকদের কাছে অত‍্যন্ত গুরুত্বপূর্ণ ম‍্যাচ। আমরা সর্বশক্তি দিয়ে এই ম‍্যাচটায় সেরাটা দেওয়ার চেষ্টা করব। প্রতিপক্ষ শক্তিশালী দল, আমাদের কাজটা খুব একটা সহজ হবে না। তবে নিজেদের প্রস্তুত করছি। আমার মতে এই ধরনের ম‍্যাচ হোম-অ‍্যাওয়ের ভিত্তিতে করলে ভালো হয়।”

আরও পড়ুন:স্লোভেনিয়ার আমির ডেরভিসেভিচকে সই করালো ইস্টবেঙ্গল, ডার্বি খেলতে মুখিয়ে এই বিদেশি

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...