Saturday, June 13, 2026

করোনার প্রকৃত আঁতুড়ঘর কোনটা জানতে জিনপিং -বাইডেন দীর্ঘ বৈঠক

Date:

Share post:

করোনার আঁতুড়ঘর কোথায় কোথায় তা জানতে এবার সরাসরি নিজেরা কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) ও চিনের প্রেসিডেন্ট জি জিনপিং (Xi Jinping)। হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে ফোনে তাঁদের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়েছে। আলোচনা হয়েছে করোনার মূল উৎস নিয়ে। হোয়াইট হাউসের তরফ থেকে এই কথোপকথনের বিষয়টি সামনে আনা হয়েছে। শুক্রবার এই দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হয়েছে বলে হোয়াইট হাউসের তরফে জানিয়েছেন প্রেস সেক্রেটারি জেন সাকি। তিনি জানিয়েছেন, করোনার উৎস নিয়ে তদন্ত করার বিষয়ে কথা হয়েছে দু’জনের। তবে এই বিষয়ে ঠিক কী কথা হয়েছে, সেই বিস্তারিত তথ্য এখনই প্রকাশ্যে আনা যাবে না ।

জানা গিয়েছে ৯০ মিনিট অর্থাৎ প্রায় দেড় ঘণ্টা কথা হয় বাইডেন ও জিনপিং-এর। গত সাত মাসে প্রথমবার এই কথোপকথন হল। আমেরিকার তরফে এক আধিকারিক জানিয়েছেন, চিন যদি ভাইরাসের উৎস খোঁজার ক্ষেত্রে সাহায্য না করে, তার জন্য চিনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে কি না, সেই আলোচনা করেননি বাইডেন। অন্যদিকে, হোয়াইট হাউস সূত্রে খবর, জিনপিং এই বিষয়ে বলেছেন যাতে দুই দেশ পরস্পরের প্রতি সম্মান বজায় রাখে ও দুই দেশের মধ্যে যে ফারাক আছে সেটার ক্ষেত্রেও সামঞ্জস্য রাখে

advt 19

 

 

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...