Friday, June 19, 2026

জলপাইগুড়ি থেকে উদ্ধার ১৩ কোটি টাকার সাপের বিষ, ধৃত এক

Date:

Share post:

প্রায় ১৩ কোটি টাকার সাপের বিষ পাচার করতে গিয়ে গরুমারা জাতীয় উদ্যান থেকে ধরা পড়ল এক ব্যক্তি। শুক্রবার তিনটি বেলজিয়াম ক্রিস্টাল কাচের জারে সাপের বিষ-সহ দক্ষিণ দিনাজপুরের সেলিম আক্তার মানডুকে আটক করেন গরুমারা বন্যপ্রাণী শাখার বনকর্মীরা। ওই বিষ চিনে পাচার করার কথা ছিল বলে সূত্রের খবর। ১৩ কোটি টাকায় সাপের বিষ বিক্রির ছক ছিল পাচারকারীর। ধৃতের কাছ থেকে সাপের বিষ ভর্তি ৩টি ফ্রান্সের জার উদ্ধার হয়েছে। জারগুলি পরীক্ষার জন্য হায়দরাবাদের গবেষণাগারে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে বন দফতর। ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। সহকারী সরকারি আইনজীবী সিন্ধু রায় জানান, ধৃতকে ৬ দিনের রিমান্ড নেওয়া হয়েছে। এই পাচারের পিছনে আরও কেউ আছে কিনা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশের ধারণা নেপথ্যে বড় চক্র রয়েছে।

আরও পড়ুন- দুয়ারে রেশন: হাইকোর্টে ডিলারদের করা মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত

advt 19

 

Related articles

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...