Friday, April 3, 2026

মুখোমুখি সংঘর্ষ লরি ও অ্যাম্বুলেন্সের, মৃত ১

Date:

Share post:

মুখোমুখি সংঘর্ষ লরি ও অ্যাম্বুলেন্সের। মৃত ১ আহত ৪। ঘটনাটি ঘটে হুগলির চন্ডীতলা থানার অন্তর্গত বিডিও অফিসের সামনে। স্থানীয় সূত্রে খবর,  রবিবার  সকালে চন্ডীতলার দিক থেকে আসছিল লরিটি অন্যদিকে শিয়াখালার দিক থেকে অ্যাম্বুলেন্সটি আসার সময় বিডিও অফিসের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় এক জনের। আহত হয় চার জন।

আরও পড়ুন: হার ঘোষণার ২ ঘন্টা পর চুরি করে জিতেছি…! সোশ্যাল মিডিয়ায় ট্রোল শুভেন্দু

স্থানীয় বাসিন্দারা উদ্ধারের কাজে হাত লাগায়। খবর দেওয়া হয় চন্ডীতল থানায়। পুলিশ আতহদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, বিডিও অফিসের সামনে এর আগেও দুর্ঘটনা ঘটেছে। বহু বার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। তাদের দাবি রাস্তায় দুপাশে বাম্পার তৈরির ব্যবস্থা করুক প্রশাসন। তা না হলে এই ব্যস্ততম রাস্তায় বারবার দূর্ঘটনা ঘটবে। প্রাণ যাবে নিরীহ মানুষের।

পুলিশ সূত্রে খবর লরিটিকে আটক করা হয়েছে। চালক পলাতক। চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে চন্ডীতলা থানার পুলিশ।

advt 19

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...