Monday, March 16, 2026

যোগীর উন্নয়নের বিজ্ঞাপনে কলকাতার ‘মা’ উড়ালপুল, তীব্র কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যে নাকি উন্নয়ন নেই’। তৃণমূল সরকারের সমালোচনায় বিজেপির মুখে বরাবরই উঠে আসে এ কথা। অথচ সেই বিজেপি নিজেদের উন্নয়নের ঢাক পেটাতে গিয়ে চুরি করে মমতার আমলে পশ্চিমবঙ্গের উন্নয়নমূলক প্রজেক্ট। তারই প্রত্যক্ষ প্রমাণ মিলল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের(Yogi Adityanath) বিজ্ঞাপনী প্রচারে(advertisement campaign)। কেলেঙ্কারির চূড়ান্ত সীমায় পৌঁছে যোগী আদিত্যনাথে উন্নয়ন মূলক কর্মযজ্ঞ প্রকাশের বিজ্ঞাপনে তুলে ধরা হলো কলকাতার মা উড়ালপুলের(Maa flyover) ছবি। ছবিটি যে কলকাতার তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এই উড়ালপুলের পাশে থাকা হোটেলের ছবি তো বটেই এমনকি উড়ালপুলে দেখা যাচ্ছে কলকাতার অন্যতম পরিচয় হলুদ ট্যাক্সিও ছবিও। বছর ঘুরলেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। তবে তার আগে গেরুয়া শিবিরের এহেন কাণ্ডে রীতিমতো মুখপোড়া অবস্থা যোগী আদিত্যনাথের।

২০১৫ সালের ৯ অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) উদ্বোধন করেছিলেন ‘মা’ উড়ালপুলের। উড়ালপুলের এই নামটিও খোদ মুখ্যমন্ত্রীর দেওয়া। মুলত পার্কসার্কাস ও এ জে সি বোস রোডের সঙ্গে ইএম বাইপাসকে যুক্ত করেছে শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উড়ালপুলটি। তবে কোন যাদু বলে এবং কীভাবে মা উড়ালপুল উত্তর প্রদেশ সরকারের বিজ্ঞাপনে চলে গেল? রবিবার সংবাদ পত্রের পাতা জুড়ে এই বিজ্ঞাপন প্রকাশ করে উত্তরপ্রদেশ সরকার। উদ্দেশ্য ছিল ভোটের আগে ফলাও করে যোগী সরকারের উন্নয়নের কর্মযজ্ঞ তুলে ধরা। তবে ‘মা’ উড়ালপুল চালু করার কৃতিত্ব নিজে নিয়ে রীতিমতো বিপাকে পড়লেন যোগী আদিত্যনাথ। এই ঘটনায় যোগীর সমালোচনায় রীতিমতো সরব হয়ে উঠেছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজ্ঞাপনের ছবি প্রকাশ করে টুইটে দাবি করেছেন, ‘যোগীর কাছে উত্তরপ্রদেশে পরিবর্তন মানে বাংলার পরিকাঠামোর ছবি চুরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নকে নিজেদের বলে দাবি। বিজেপির শক্ত ঘাঁটিতে ডবল ইঞ্জিন মডেল চূড়ান্ত ব্যর্থ। সেই ব্যর্থতা এখন প্রকাশ্যে।’ অভিষেকের এই টুইট রিটুইট করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

আরও পড়ুন:‘বিপদ’ বিজেপি, ত্রিপুরায় তৃণমূলের লাগাম শক্ত হতেই বঙ্গ সফরে মানিক সরকার

উল্লেখ্য, মানুষের হৃদয়ে ছাপ ফেলতে বিজ্ঞাপনের গুরুত্ব যেমন অনস্বীকার্য, তেমনি সুযোগ ও সময় বুঝে মিথ্যাচারিতার ঢালাও মসলা যোগ করা হয় এই বিজ্ঞাপনে। অবশ্য রাজনৈতিক বিজ্ঞাপনে মিথ্যাচারিতার মসলা যোগ হতে দেখা গিয়েছিল বিজেপি সরকারের হাত দিয়ে প্রধানমন্ত্রীর আবাস যোজনার বিজ্ঞাপনে। নরেন্দ্র মোদির সঙ্গে এক গৃহহীন মহিলার হাসিমুখের ছবি ভোট বঙ্গে কম বিতর্ক তৈরি করেনি। এবার নিজের উন্নয়নের ঢাক পেটাতে গিয়ে বিজ্ঞাপনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি মা উড়ালপুলের ছবি নিজের নামে চালিয়ে বড় বিপাকে পড়লেন যোগী আদিত্যনাথ।

advt 19

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...