Friday, April 3, 2026

আসানসোলের খনি এলাকায় ধস, পরিদর্শনে গিয়ে গো ব্যাক স্লোগানের মুখে অগ্নিমিত্রা

Date:

Share post:

ফের আসানসোলের খনি এলাকায় ধস। এদিন ধস নামল আসানসোলের ডামরায় ইসিএলের খনি এলাকায়। ধসের জেরে ফাটল ধরে রাস্তা থেকে বাড়ির দেওয়াল ও মেঝেতে। আতঙ্কে এলাকাছাড়া প্রায় ১৫টি পরিবার। সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গেলে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে  ক্ষুব্ধ বাসিন্দাদের গো ব্যাক স্লোগানের মুখে পড়তে হয়।

আরও পড়ুন: ১ লক্ষ চটকল শ্রমিকের স্কিল ডেভেলপমেন্টের সূচনা রাজ্য সরকারের

স্থানীয়রা জানিয়েছেন, রবিবার রাতেই আচমকা ধস নামে। বাড়ি রীতিমত কাঁপতে থাকে, দেওয়াল মেঝেতে ফাটল ধরে যায়। আতঙ্কিত বাসিন্দারা রাতেই এলাকা ছেড়ে চলে আসেন। কিছু পরিবার সোমবার সকালে এলাকা ছাড়েন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় এর আগে একাধিক গ্রাম একইভাবে ধসের কবলে পড়েছে। বস্তুত আসানসোলের কয়লাখনি অধ্যুষিত বিস্তীর্ণ এলাকায়, এই ধস ও খোলামুখ খাদানে আগুন লাগা শতাব্দী-প্রাচীন সমস্যা।

সাধারণভাবে, খনি থেকে কয়লা তোলার পর, ফাঁকা অংশ বালি দিয়ে ভরাট করে দেওয়ার কথা। অনেকবারই খননের সময় এই বিধি মানা হয়নি বলে অভিযোগ। ইসিএল-এর পক্ষ থেকে এই কাজ সুষ্ঠুভাবে করা হয় না বলে অভিযোগ। খনি থেকে ইসিএল প্রচুর পরিমাণে কয়লা তোলার পরেও, সেইসব খনিতে কিছু পরিমাণ কয়লা থেকে যায়। স্থানীয়দের অভিযোগ, সেই কয়লা তোলার কাজে নামে কয়লা মাফিয়ার দল। ইসিএল-এর কিছু আধিকারিক। এই বেআইনি খোড়াখুড়ি এবং খনি ঠিক মতো ভরাট না করার কারণেই এই এলাকার একের পর এক গ্রামে ধস নামছে।

advt 19

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...