Saturday, June 27, 2026

বিধানসভার অসম্মানের অভিযোগ: CBI-ED-র ২ আধিকারিককে তলব অধ্যক্ষের

Date:

Share post:

বিধানসভার অসম্মানের অভিযোগে সিবিআই ও ইডির (CBI-ED) ২ আধিকারিককে তলব করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandopadhyay)। তাঁর সম্মতি না নিয়ে নারদকাণ্ডে সিবিআই ও ইডির চার্জশিটে বিধায়ক-মন্ত্রীদের নাম দেওয়ায় আইন লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ। সিবিআই-ইডিকে চিঠি দিয়ে ২২ সেপ্টেম্বর তাদের ২ অফিসারকে বিধানসভায় তলব করেন তিনি। সূত্রের খবর, ডিএসপি-সিবিআই (Dsp-Cbi), অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর-ইডিকে দুপুর ১টায় বিধানসভায় হাজির হতে চিঠি দিয়েছেন অধ্যক্ষ।

আরও পড়ুন-“মোর নাম এই বলেই খ্যাত হোক…”! জনসংযোগে পায়ে হেঁটে মানুষের দুয়ারে মমতা

নারদকাণ্ডের চার্জশিটে মন্ত্রী-বিধায়কের নাম দেওয়া নিয়ে আইন লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ। এই কারণেই  ডিএসপি-সিবিআই সত্যেন্দ্র সিং ও  অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইডি রথীন বিশ্বাসকে বিধানসভায় তলব করা হয়েছে। বিধানসভার অধ্যক্ষের অফিস সূত্রে দাবি, বিধায়ক বা সাংসদদের বিরুদ্ধে চার্জশিট দিতে গেলে সংশ্লিষ্ট বিধানসভা বা লোকসভার অধ্যক্ষের অনুমোদন প্রয়োজন হয়। কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি। বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁকে না জানিয়ে চার্জশিটে মন্ত্রী-বিধায়কের নাম থাকায় বিধানসভার অসম্মান হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, কেন তাঁকে না জানিয়ে কেন ব্যবস্থা নেওয়া হয়েছে? এই বিষয়ে বিধানসভায় হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন অধ্যক্ষ।

advt 19

 

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...