Saturday, April 4, 2026

চাকরির নামে প্রতারণা, মন্দারমণি থেকে ধৃত দম্পতি

Date:

Share post:

প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি। রেলে চাকরি দেওয়ার নাম করে বেকার যুবক-যুবতী কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করল চন্দননগর কমিনারেটের পুলিশ (Police)। ধৃতদের নাম বাসুদেব গড়াই ও তনয়া গড়াই (Basudev Garai-Tania Garai)। পূর্ব মেদিনীপুরের মন্দারমণি থেকে গ্রেফতার করা হয় ওই দম্পতিকে।

অভিযোগ, রেলে চাকরি দেওয়ার নাম করে হুগলির ভদ্রেশ্বর-সহ অনেক এলাকার যুবক-যুবতীর থেকে লক্ষ লক্ষ টাকা নেন বাসুদেব গড়াই ও তনয়া গড়াই। ভদ্রেশ্বরেরই কাটাডাঙার একটি আবাসনে বসবাস শুরু করেন তাঁরা। যুবক-যুবতীদের বিশ্বাস অর্জনের জন্য অভিনব পন্থাও নেন ওই দম্পতি। চাকরি না পেলে টাকা ফেরত দেওয়া হবে, এই মর্মে কোর্ট পেপারে লিখে দেন তাঁরা।

আরও পড়ুন- আইপিএলে দুই নতুন দলের বিক্রির নিলাম হতে পারে অক্টোবরে : সূত্র

অভিযোগ, টাকা দেওয়ার পরে দীর্ঘদিন কেটে গেলেও চাকরি পাচ্ছিলেন না যুবক-যুবতীরা। একসময় তাঁরা জানতে পারেন ওই আবাসনে আর বসবাস করছে না গড়াই দম্পতি। এরপরেই ভদ্রেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন চাকরিপ্রার্থীরা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ভদ্রেশ্বর থানা ও গৌরহাটি ফাঁড়ির পুলিশ।

তদন্তে নেমে গড়াই দম্পতির খোঁজ শুরু করে পুলিশ। মোবাইলের টাওয়ার লোকেশন থেকে জানা যায় পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে রয়েছেন তাঁরা। এরপরেই পুলিশ অভিযান চালিয়ে মন্দারমণি থেকে গ্রেফতার করে তাঁদের। ধৃতদের জিজ্ঞাবাদ করে এই চক্রে আরও কেউ জড়িত কি না তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন- ‘স্যার আমার বোনকে বাঁচান’, অফিসারের গাড়ির সামনে বসে আর্তি ডেঙ্গি আক্রান্তের দিদির

advt 19

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...