Thursday, April 9, 2026

পরপর তিনদিন নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ, উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক মৃত্যু

Date:

Share post:

পরপর তিনদিন ৩০ হাজারের নীচেই রইল দেশের করোনার দৈনিক সংক্রমণ।  আজও দেশের কোভিড গ্রাফ নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪০৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩২ লক্ষ ৮৯ হাজার ৫৭৯ জন।তবে ফের চিন্তা বাড়াচ্ছে মৃত্যু।  গতকালের তুলনায় সোমবার দৈনিক মৃতের সংখ্যা ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৩৯ জনের। এর মধ্যে কেরলে মারা গিয়েছেন ৯৯ জন। বাকি সব রাজ্যেই তা ৩০-এর নীচে।  গোটা অতিমারি পর্বে করোনাভাইরাসে দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৪৩ হাজার ২১৩ জন।

আরও পড়ুন:ডাক্তারি পড়ার জন্য বসতে নাও হতে পারে নিট পরীক্ষায়, বিল পাশ তামিলনাড়ুর

গত কয়েকদিন ধরেই সংক্রমণ কম হওয়ায় কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী কমেছে   ১২ হাজারের বেশি কমেছে। এখন দেশে মোট সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ২০৭ জন।

এখনও দেশের দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে দক্ষিণের এই রাজ্যে। কেরলের পরেই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটক। তবে দক্ষিণের এইসকল রাজ্য ছাড়াও উদ্বেগ বাড়াচ্ছে উত্তর-পূর্ব ভারতের মিজোরাম।

advt 19

Related articles

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...