Tuesday, June 9, 2026

তিন ফরম‍্যাটেই অধিনায়ক থাকছেন কোহলি, জানালেন জয় শাহ

Date:

Share post:

তিন ফরম‍্যাটে ভারত অধিনায়ক থাকছেন বিরাট কোহলিই( Virat kohli)। এদিন এমনটাই জানিয়ে দিলেন বিসিসিআই( bcci) সচিব জয় শাহ(jay shah)। শোনা যাচ্ছিল টি-২০ বিশ্বকাপের ( t-20 world cup)পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন বিরাট। নিজের ব‍্যাটিং-এ মন দিতে চান তিনি। এছাড়াও শোনা গিয়েছিল বিশ্বকাপের পরই সাদা বলের ক্রকেটে অধিনায়ক পরিবর্তন হবে ভারতের। অধিনায়ক করা হবে রোহিত শর্মাকে( Rohit sharma)। এদিন সেইসব জল্পনায় উড়িয়ে দেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব। বরং তিনি জানিয়ে দেন বিরাটই থাকছেন তিন ফরম‍্যাটের অধিনায়ক।

এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে জয় শাহ বলেন, “মাঠে দল যদি ভাল খেলে তা হলে অধিনায়ক বদলের প্রশ্নই ওঠে না। ইংল্যান্ডে টেস্ট সিরিজে ২-১ এগিয়ে ভারত। টি-২০ ক্রিকেটেও ভারতের পারফরমেন্স খুব খারাপ নয়। আইসিসি-র কোনও ট্রফি কোহলি জিততে না পারলেও টি-২০ সিরিজ হারেননি তিনি। তবে বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ের দোরগোড়া থেকে ফিরেছে। দলের পারফরম্যান্স তুলোনামুলোক ভালো।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস


 

Related articles

ঘাটাল মাস্টার প্ল্যান : মুখ্যমন্ত্রী কী বললেন? দেবের বক্তব্যে আশার আলো

ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবই। মঙ্গলবার কোলাঘাটে প্রশাসনিক বৈঠক শেষে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।...

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...

শিশু ধর্ষণ-খুনে ৪১ দিন পর FIR! প্রশ্নের মুখে পুলিশ

শহরের বুকে আরও একটা আরজি কর-কাণ্ডের ছায়া। এ ঘটনা আরজি কর-কাণ্ডের থেকেও নৃশংস, নির্মম, মর্মান্তিক। কিন্তু কেউ ইনসাফের...

FIFA World Cup: তিন দেশের ৩ ম্যাসকট,জেনে নিন তাদের পরিচয়

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। উত্তর আমেরিকার তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে হবে...