Monday, April 6, 2026

তুমুল বৃষ্টি কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে,নাজেহাল বঙ্গবাসী

Date:

Share post:

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। কখনও মাঝারি কখনও আবার ভারী বৃষ্টি হচ্ছে। গতকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলছে। তবে আজ বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন:আজও নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

গতকাল গভীর রাত থেকে পুরুলিয়া জেলাজুড়ে বৃষ্টি হয়েছে। এদিকে কলকাতাতেও সকাল থেকে আকাশে কালো মেঘ করে সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ অবিরাম বৃষ্টি চলছে। এছাড়াও ভারী বৃষ্টি হচ্ছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। দক্ষিণবঙ্গের অনান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হচ্ছে। নিম্নচাপের জেরে আজও সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তাই মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি দীঘাতেও পর্যটকদের সমুদ্রে না নামার নিষেধাজ্ঞা জারি হয়েছে।

advt 19

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...