Tuesday, March 31, 2026

দুই প্রেমিকাকে ধর্ষণ ও খুন, পুলিশ হেফাজতে ‘লেডি কিলার’ রংমিস্ত্রি 

Date:

Share post:

স্ত্রী থাকতেও প্রেমের টোপ দিয়ে একের পর এক তরুণীকে ধর্ষণ ও খুনের অভিযোগে এক রংমিস্ত্রিকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকার ঘটনা। ধৃতের নাম মহম্মদ আখতার। বাড়ি ওই এলাকাতেই। অভিযোগ, চার মাস আগে এক তরুণীকে ফুঁসলে কয়েকমাস ধরে লাগাতার শারীরিক অত্যাচার চালায় আখতার। বিষয়টি জানাজানি হলে আখতারের স্ত্রী আপত্তি করেন। তার পরে একদিন ওই তরুণীকে ডেকে মাটিগাড়ার শুটকি মাছের গুদামের পাশে মদ খাইয়ে ধর্ষণের পরে গলা টিপে মেরে সেখানে ঝোপের মধ্যে গর্ত খুঁড়ে পুঁতে দেয়।

এর পরে মাটিগাড়ার আরেক মহিলাকে প্রেমের টোপ দিয়ে একই কায়দায় ধর্ষণের পরে খুন করে আখতার বলে অভিযোগ। দ্বিতীয়বারে নিহত মহিলার স্বামীর অভিযোগের ভিত্তিতে আখতার গ্রেফতার হয়। এর পরে জেরা করে পুলিশ জানতে পারে, চার মাস আগে তরুণীকে খুন করে পুঁতে রাখার ঘটনা। রবিবার পুলিশ শুটকি গুদামের পাশে গিয়ে মাটি খুঁড়ে কম্বল চাপা দেওয়া কঙ্কাল উদ্ধার করে। নিহতের মা দেহের জামাকাপড় দেখে শনাক্ত করেন।

advt 19

 

Related articles

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...