Saturday, April 4, 2026

করোনার যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে নাইটদের বিরুদ্ধে নীল জার্সি পড়ে নামবে আরসিবি

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু হতে চলেছে আইপিএলের( Ipl) দ্বিতীয় পর্ব। ইতিমধ্যেই ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজি সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে অনুশীলন পর্ব। আগামী ২০ সেপ্টেম্বর কলকাতা নাইট রাইডার্সের( kkr) বিরুদ্ধে নিজেদের অভিযান আবারও শুরু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ( rcb)তবে কেকেআরের বিরুদ্ধে নিজেদের চিরাচরিত লাল-কালো জার্সি পড়ে নামবে না আরসিবি, বরং নীল জার্সি পড়ে নামবে বিরাট কোহলিরা( virat kohli)। এমনটাই জানান হল আরসিবির পক্ষ থেকে।

কিন্তু কেন নীল জার্সি পড়বেন বিরাটরা? এই নিয়ে মঙ্গলবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স জানিয়েছেন, অতিমারি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়া, করোনা যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই বিশেষ জার্সি পড়বে তারা।

করোনার ফ্রন্টলাইন যোদ্ধারা যেভাবে পিপিই কিট পড়ে লড়াই করেছে, তাকে কুর্নিশ জানিয়ে পিপিই কিটের রঙের অনুকরণে জার্সি পড়বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এর আগে পরিবেশ রক্ষার জন্য সবুজ জার্সি পড়েও অনেকবার খেলতে নেমেছে আরসিবি।

আরও পড়ুন:রবি শাস্ত্রীর পর কে হবে টিম ইন্ডিয়ার হ‍েডকোচ? কী বললেন বিসিসিআই প্রেসিডেন্ট


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...