Friday, April 3, 2026

তালিবানকে ৬৪ মিলিয়ন ডলার সাহায্য ঘোষণা আমেরিকার

Date:

Share post:

গত সপ্তাহে আফগানিস্তানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে তালিবান। তবে আফগানিস্তান এখনও যুদ্ধ বিধ্বস্ত। এই অবস্থায় আফগানিস্তানের সাহায্যে এগিয়ে আসার জন্য আবেদন করেছে রাষ্ট্রসংঘ। এরপরেই সোমবার গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে আমেরিকা। আফগানিস্তানের মানুষকে আর্থিক সুবিধা দিতে এই সাহায্যের ঘোষণা করেছে আমেরিকা। ৬৪ মিলিয়ন ডলার সাহায্য ঘোষণা করেছে আমেরিকা।

জানা গিয়েছে, মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থম্পসন এই অর্থনৈতিক সাহায্যকে মানবিক সাহায্য হিসেবে বর্ণনা করেছেন। তিনি রাষ্ট্রসংঘে জানিয়েছেন, আফগানিস্তানের পরিস্থিতি গুরুতর। এমন পরিস্থিতিতে আমেরিকা মানবিক মূল্যবোধের কথা মাথায় রেখে সহায়তার জন্য ৬৪ মিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রতি দিয়েছে।আমেরিকার আগে চিন সরকারও আফগানিস্তানের জন্য সাহায্য ঘোষণা করেছিল। চিন ৩১ মিলিয়ন ডলার আর্থিক সাহায্য ঘোষণা করেছিল। এর মধ্যে রয়েছে খাবার সরবরাহ ও করোনা ভ্যাকসিন।

রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তেনিও গুতারেস বৈঠকে অংশগ্রহণকারীদের আফগানিস্তানের মানুষদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান। একইসঙ্গে, তিনি তালিবানের উদ্দেশে বলেন, যাতে সাহায্য করার অনুমতি দেওয়া হয়। তবে এব্যাপারে তালিবানের তরফে এখনও কিছু জানানো হয় নি।
চিন শুরু থেকেই তালিবানের ব্যাপারে ইতিবাচক সুর বজায় রেখেছে। চিনের বিদেশমন্ত্রী ওয়াং ওয়াই সম্প্রতি মার্কিন বিদেশসচিব অ্যান্টিন ব্লিঙ্কেনকে ফোনালাপে বলেছেন, আন্তর্জাতিক মঞ্চের উচিত তালিবানের সঙ্গে কথা বলে তাদের ‘ইতিবাচক ভাবে’ পথ দেখানো।

এর আগে কাবুলের তখতে তালিবান বসতেই বেজিং সরাসরি তালিবানকে সমর্থন জানিয়েছিল।

 

advt 19

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...