Tuesday, June 23, 2026

টর্নেডোয় তছনছ বসিরহাটের বহু গ্রাম, দিঘায় ফের জারি কমলা সতর্কতা

Date:

Share post:

টর্নেডো তছনছ করে দিল বসিরহাটের বহু গ্রাম। আবহাওয়ার সতর্কবার্তা ছিলই। নিম্নচাপের জেরে রবিবার রাত থেকেই চলছে হালকা-মাঝারি বৃষ্টি। কিন্তু পরিস্থিতি ভয়ঙ্কর হল সোমবার বিকেল থেকে। হঠাৎ আসা টর্নেডোয় তছনছ হয়ে গেল বসিরহাটের একাধিক গ্রাম। প্রবল বৃষ্টিতে দিঘার সমুদ্রে জলোচ্ছ্বাস জারি করা হয়েছে কমলা সর্তকতা।

আরও পড়ুন-জমা জলে খোলা ম্যানহোলে পড়ে গিয়ে আটকে গেলেন মহিলা, দমকলের চেষ্টায় উদ্ধার

বসিরহাটের পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে প্রশাসন। ঘটনাস্থল পরিদর্শনে যান হাড়োয়ার বিডিও সমীর রঞ্জন মান্না। ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে ত্রিপল, খাদ্যসামগ্রী সহ সব ধরনের সাহায্য দেওয়া হয়েছে। টর্নেডোর দাপটে মিনাখার তালবেড়িয়া গ্রামের প্রায় ৮টি বাড়ি ভেঙে য়ায়। যার মধ্যে একটি বাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ে যায় একাধিক বিদ্যুতের খুঁটি। ভেঙে গিয়েছে বহু গাছপালা। চৌহাটার ফাকা মাঠের মধ্যে দিয়ে ঝড় বয়ে যাওয়ায় প্রচুর গাছ ক্ষতিগ্রস্ত হয়। টালির চাল, টিনের চল উড়ে গিয়েছে ঝড়ে। গাছ পড়ে ক্ষতিগ্রস্থ রাস্তা। এমন ভয়ানক ঝড় দেখে আতঙ্কিত গ্রামবাসীরা।

আরও পড়ুন-ভারত সাহায্য করে জঙ্গি গোষ্ঠী ISIS-কে, অভিযোগ পাকিস্তানের

প্রবল বৃষ্টিতে দিঘার সমুদ্র জলোচ্ছ্বাস। একটানা বৃষ্টিতে দিঘা স্টেশন সংলগ্ন রাস্তায় জমেছে এক হাঁটু করে জল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টিপাতের সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরার ট্রলারগুলি ইতিমধ্যেই কিনারায় ফিরে এসেছে।

advt 19

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...