Saturday, April 4, 2026

আচমকা রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা তৃণমূলের অর্পিতা ঘোষের

Date:

Share post:

রাজ্যসভার (Rajyasabha) সাংসদ (MP) পদ থেকে আচমকা ইস্তফা (Resign) দিলেন তৃণমূলের (TMC) অর্পিতা ঘোষ (Arpita Ghosh)। তাঁর ইস্তফাপত্র ইতিমধ্যেই গ্রহণ করেছেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু (Venkaiya Naidu)। তবে হঠাৎ অর্পিতার এমন সিদ্ধান্ত কেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। একটি অসমর্থিত সূত্র বলছে, আজ, বুধবার দলের নির্দেশেই সাংসদ পদ ছাড়লেন নাট্যব্যক্তিত্ব অর্পিতা ঘোষ। সাংগঠনিক কাজেই তাঁকে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নেতৃত্ব। অর্পিতা ঘোষের পরিবর্তে অন্য কাউকে পাঠানো হতে পারে রাজ্যসভায়।

২০১৪ সালে লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে বালুরঘাট থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হন অর্পিতা ঘোষ। যদিও প ২০১৯-এর ভোটে বালুরঘাট আসনটি চলে যায় বিজেপির দখলে। হেরে যান অর্পিতা ঘোষ। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ফের সাংসদ হন অর্পিতা। তাঁকে রাজ্যসভায় পাঠান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ লোকসভা ভোটকে পাখির চোখ করে এগিয়ে চলা তৃণমূলের জন্য অর্পিতার এই ইস্তফা নতুন স্ট্রাটেজি বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- ওয়েইসি বিজেপির ‘চাচাজান’, কটাক্ষ রাকেশ টিকায়েতের

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...