Saturday, March 14, 2026

টি-২০ এবং টেস্ট ম‍্যাচ দিয়ে দীর্ঘ পাঁচবছর পর বাংলাদেশ সফরে পাকিস্তান

Date:

Share post:

দীর্ঘ পাঁচবছর বাংলাদেশ ( Bangladesh)সফরে যাচ্ছে পাকিস্তান(Pakistan)। টি-২০ বিশ্বকাপের( T-20 WorldCup) পরই বাংলাদেশের বিরুদ্ধে নভেম্বর এবং ডিসেম্বরে দু’টি টেস্ট এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে  তারা। ম‍্যাচ গুলি হবে ঢাকা এবং চট্টগ্রামে। শেষবার ২০১৫ সালে বাংলাদেশ সফরে গিয়েছিল পাকিস্তান। দুই ম্যাচের টেস্ট সিরিজে  জিতেছিল তারা।

টি-২০ বিশ্বকাপ শেষ হচ্ছে ১৪ নভেম্বর। তারপরেই বাংলাদেশের উদ্দেশে রওনা দেবে পাকিস্তান টিম। টি-২০ সিরিজ দিয়ে শুরু হবে এই সফর। ঢাকার শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৯ নভেম্বর প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামবে তারা। পরের দু’টি টি-২০ ম্যাচ হবে যথাক্রমে ২০ এবং ২২ নভেম্বর। এরপর চট্টগ্রামে ২৬ নভেম্বর প্রথম টেস্ট খেলবে। দ্বিতীয় টেস্টটি হবে ঢাকাতেই। এই টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত।

আরও পড়ুন:বুমরাহের প্রশংসায় গাভস্কর

 

spot_img

Related articles

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...