Saturday, June 13, 2026

প্রিয়াঙ্কার ছোড়া ঢিল ফিরিয়ে দিলেন কুণাল  

Date:

Share post:

ওই রকম চিঠি ১০০ পাই, ১৫০ পড়ি, ২০০ ছিড়ি। মন্তব্যকারী ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের (Priyanka Tibrewal on EC notice) ছোড়া ঢিল ফুৎকারে উড়িয়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ । বৃহস্পতিবার ভবানীপুরের প্রচারে বেরিয়ে এহেন মন্তব্য করেন বিজেপি প্রার্থী । কোভিড বিধিভঙ্গ নিয়ে কমিশনের চিঠির প্রেক্ষিতে প্রিয়াঙ্কার এ হেন মন্তব্যেই আপাতত শোরগোল রাজনৈতিক মহলে। তৃণমূল (TMC) নিশানা করছে এই মন্তব্যকেই।

আরও পড়ুন- জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য পরিকাঠামো‌ উন্নয়ন নিয়ে  বৈঠক

তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, এই মন্তব্য থেকেই বোঝা যাচ্ছে বিজেপি কোন দৃষ্টিকোণ থেকে কমিশনকে দেখে। পুরো বিষয়টি দলীয় নেতৃত্ব দেখছেন। এই ঘটনা পুরোপুরি কমিশনের সম্মানহানি। কমিশনের মেরুদন্ড থাকলে ব্যবস্থা নেবে৷ আসলে মেরুদণ্ড বলে তো একটা ব্যাপার আছে। সুয়োমোটো দেখুন। যে শব্দ বলছেন, তাতে বোঝা যাচ্ছে কেন্দ্রীয় সংস্থার কী অবস্থা৷ চরম ঔদ্ধত্য, আমরাও অনেক সময় কমিশনের সমালোচনা করেছি। কিন্তু এই ভাষা। একবার দোহারা হেরেও লজ্জা নেই । ভোটের দিন পর্যন্ত এইসব বলে প্রচারে থাকার চেষ্টা আর কি।

প্রিয়াঙ্কা টিবরেওয়াল তার নিজের কালচারে কি খান, কি পরেন, কি ছেঁড়েন, সেটা তিনি নিজেই বলতে পারবেন।এটা কালচারের সমস্যা ।
বিজেপি দলটাই দেউলিয়া । মানুষ নকল কেন নেবেন, আসলটাই নেবেন । কুণালের কটাক্ষ, দিলীপ ঘোষ দিচ্ছে ডাক ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাক। এই স্মৃতিগুলোই তো থাকবে, যে কোনও একসময় তিনি ভবানীপুরে লড়েছিলেন, প্রচুর ভুল কথা বলেছিলেন। যার কোনও জনসংযোগই নেই, তার মুখে এসব কথা মানায় না। রেজাল্ট বেরোনোর দিন সকাল পর্যন্ত এরকম একটু ছটফট তিনি করবেন।

 

advt 19

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...