Friday, June 26, 2026

৫৯ হাজারের গণ্ডি পেরিয়ে নয়া শিখর ছুঁল সেনসেক্স, রেকর্ড গড়ল নিফটি

Date:

Share post:

🔹সেনসেক্স ৫৯,১৪১.১৬ (⬆️ ০.৭১%)

🔹নিফটি ১৭,৬২৯.৫০ (⬆️ ০.৬৩%)

করোনা ভীতিকে পিছনে ফেলে দেশের অর্থনীতির বাজার যে ক্রমশ ঊর্ধ্বমুখী সে খবর আগেই দিয়েছিল রিজাভ ব্যাংক। প্রতিদিনের শেয়ারবাজারের রিপোর্টে এবার দেখা যাচ্ছে তারই প্রতিফলন। সেই ধারা অব্যাহত রেখে রেকর্ড ভেঙে আরো ঊর্ধ্বমুখী হল ভারতের শেয়ার বাজার। অতীতের সব রেকর্ড ভেঙে ৫৯০০০-এর গণ্ডি পার করেছে সেনসেক্স। একই রকমভাবে নয়া মাইলস্টোন ছুঁয়েছে নিফটিও।

আরও পড়ুন:সমুদ্রপথে চিনা আগ্রাসন ঠেকাতে নিরাপত্তা জোট আমেরিকা-ব্রিটেন- অস্ট্রেলিয়ার

বিগত কয়েকদিনের ধাক্কা সামলে বৃহস্পতিবার বাজার খোলার পর থেকেই শেয়ারবাজার দ্রুতগতিতে ৫৯০০০-এর গণ্ডি পার করে ফেলে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৪১৭.৯৬ পয়েন্ট বা ০.৭১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৯,১৪১.১৬।

থেমে ছিল না নিফটিও। বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে বাড়তে থাকে এনএসই নিফটি (NSE Nifty)র সূচকও। দিনের শেষে নয়া মাইলস্টোন ছুঁয়ে ফেলে নিফটিও। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, নিফটি ১১০.০৫ পয়েন্ট বা ০.৬৩ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৭,৬২৯.৫০। রিপোর্ট বলছে ব্যাংকিং সেক্টর, অটোমোবাইল আইটি সহ একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে এ দিন।

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...