Monday, April 13, 2026

নির্যাতিতাদের মনের চাপ কমাতে অভিনব সাজে সাজানো হল ইংরেজবাজার মহিলা থানাকে

Date:

Share post:

থানায় প্রবেশ করলেই চোখে পড়বে টম অ্যান্ড জেরি থেকে মটু-পাতলু। পাশাপাশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও বসানো হয়েছে। তৈরি করা হয়েছে দোলনা। বড়দের জন্য বসার আধুনিক ব্যবস্থা। চতুর্দিকে সারি সারি ফুলের গাছ। আর তার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে ছোটদের মনোরঞ্জনের জন্য রকমারি কাটুনের চিত্র। মালদহের ইংরেজবাজার মহিলা থানাকে এরকম ভাবেই নব রূপে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছেন আইসি তারিফা খাতুন। তাঁর কথায়, বিভিন্ন নির্যাতনের ঘটনায় নাবালিকা থেকে যুবতী এবং মধ্য বয়স্ক মহিলারা থানায় অভিযোগ জানাতে আসেন। কেউ জানান ধর্ষণের অভিযোগ, কেউ আবার নির্যাতনের মানসিক চাপ নিয়ে মহিলা থানায় আসেন অভিযোগ জানাতে।  মহিলা এবং নাবালিকা অভিযোগকারীদের মানসিক চাপ ক্ষণিকের জন্য মেটাতেই এই ধরনের মুক্ত পরিবেশ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। যা এতদিন ছিল না। মালদহ শহরের নেতাজি সুভাষ রোড পেরিয়ে দুর্গা বাড়ি যাওয়ার পথে পুরসভার রাস্তার ধারে রয়েছে ইংরেজবাজার মহিলা থানাটি। এই মহিলা থানার পাশে রয়েছে সাইবারক্রাইম থানা। আর সেই থানা চত্বরে শিশুদের রকমারি কার্টুনের চিত্র, মনীষীদের ছবি এবং ফুলের বাগানে সাজিয়ে  তোলা হয়েছে। ইংরেজবাজার মহিলা থানার এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি চেয়ারপার্সন চৈতালি সরকার।

advt 19

 

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...