Saturday, March 14, 2026

স্থায়ী প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট, আসছেন প্রকাশ শ্রীবাস্তব

Date:

Share post:

অবশেষে স্থায়ী প্রধান বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। নতুন প্রধান বিচারপতি হচ্ছেন প্রকাশ শ্রীবাস্তব (Prakash Shribastav)। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি হিসাবে কাজ চালাচ্ছিলেন বিচারপতি রাজেশ বিন্দাল (Rajesh Bindal)। তাঁর পদোন্নতির সুপারিশ করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। সূত্রের খবর, তাঁকে এলাহাবাদ হাইকোর্টের (Alahabah High Court) প্রধান বিচারপতি করার সুপারিশ করা হয়েছে।

প্রকাশ শ্রীবাস্তব এতদিন মধ্যপ্রদেশ হাইকোর্টের অন্যতম বিচারপতি হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন। ২০২৩-এর ৩০ মার্চ অবসর নেবেন।

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি রাজেশ বিন্দালকে এলাহাবাদ হাইকোর্টে বদলির করার সুপারিশেই সিলমোহর দিতে পারেন প্রধান বিচারপতি রামানা-সহ অন্যান্য সদস্যরা।কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বগ্রহণের পর থেকেই নানা বিতর্কে জড়িয়েছেন রাজেশ বিন্দাল। নারদকাণ্ড থেকে ভোট পরবর্তী হিংসা মামলা- নানা মামলায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন ওঠে। তাঁর বিরুদ্ধে অসন্তোষ দেখান কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একাংশ। শেষ পর্যন্ত তাঁকে বদলি করা হচ্ছে। কলকাতা হাইকোর্ট স্থায়ী প্রধান বিচারপতি পাচ্ছে।

আরও পড়ুন- পরীক্ষার হলে ছোট পোশাক পরা তরুণীকে পর্দায় মুড়লেন শিক্ষক! শিরোনামে সেই বিজেপি শাসিত রাজ্য

advt 19

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...