Friday, April 3, 2026

লক্ষ্য হিন্দু ভোট, লোকসভা নির্বাচনের আগেই রামমন্দিরের কাজ শেষ করতে চায় মোদি

Date:

Share post:

দ্রুত গতিতে এগোচ্ছে অযোধ্যার রামমন্দির নির্মাণের কাজ।  প্রথম দফার কাজ প্রায় শেষ। সরকারিভাবে নির্মাণস্থলের ছবি দিয়ে বৃহস্পতিবার রামমন্দির ট্রাস্টের তরফে এ কথা জানানো হয়েছে। জানা গেছে, ২০২৪ -এর লোকসভা নির্বাচনের দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা খুলতে তৎপর মোদি সরকার।ট্রাস্টের তরফে জানানো হয়েছে সেই সময়সীমা মেনেই চলছে নির্মাণকাজ।
এদিন ট্রাস্টের তরফে জানানো হয়েছে, ১০ একর জমির উপর তিন তলা রামমন্দির গড়া হচ্ছে। ভিত খোঁড়ার পর মোট ৪৭টি স্তরে কংক্রিট ঢালাইয়ের মাধ্যমে শেষ হয়েছে প্রথম পর্যায়ের কাজ। নির্মাণকারী সংস্থার আধিকারিক জানিয়েছেন, ‘‘নীচের আলগা মাটি সরিয়ে শক্ত জমিতে ভিত ঢালাইয়ের জন্য আমাদের ৪০ ফুটেরও বেশি গভীর গর্ত খুঁড়তে হয়েছে।’’ তিনি আরও জানান, ভিতের ৪৭টি স্তরের প্রতিটি ১ ফুট করে উঁচু। তার উপর তৈরি হয়ে চাতাল। সব মিলিয়ে ৬০ ফুট উঁচু হবে মূল রামমন্দিরের ভিত্তি।নির্মাণ যাতে পোক্ত হয়, তার দায়িত্ব দেওয়া হয়েছে রুর্কির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটকে। ভূমিকম্পেও যাতে কোনও ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে বিশেষ পরীক্ষা করেছে রুর্কির এই ইনস্টিটিউট।রাম জন্মভূমি চত্বরে জাদুঘর, আর্কাইভ, অডিটোরিয়াম এবং তীর্থযাত্রী সহায়তা কেন্দ্র গড়া হবে বলেও জানিয়েছে নির্মাণসংস্থা। এমনকি, পুরোহিতদের আবাসস্থল এবং গোশালাও থাকবে সেখানে।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে দীর্ঘ টানাপোড়েনের পর মন্দির নির্মাণের ছাড়পত্র পেতেই গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যার রাম জন্মভূমিতে ভূমিপুজো এবং রুপোর ইট গেঁথে শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।তারপরই শুরু হয় নির্মাণকাজ।

advt 19

Related articles

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...