Friday, April 3, 2026

প্রয়াত বাংলার প্রাক্তন স্পিনার মুর্তাজা লোধগার

Date:

Share post:

প্রয়াত বাংলার প্রাক্তন স্পিনার মুর্তাজা লোধগার(Murtaza Lodhgar)। মাত্র ৪৫ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। লোধগারের মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়ামহলে। ক্লাব ক্রিকেটে প্রচুর সাফল্য রয়েছে বাংলার এই প্রাক্তন স্পিনারের। রঞ্জিতে বাংলার হয়ে ন’টি ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন ৩৪টি উইকেট।

শুক্রবার বিশাখাপত্তনমে হৃদযন্ত্র বিকল হওয়ার জেরে প্রাণ হারান মুর্তাজা। শুক্রবার রাতে খাওয়ার পর হাঁটতে বেরিয়েছিলেন তিনি। সেই সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মুর্তজা লোধগার। মিজোরামের অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন লোধগার।

লোধগারের অকাল প্রয়ানে শোক প্রকাশ করেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। তিনি বলেন, “রাতের খাওয়ার পরেই এই ঘটনা ঘটে। দলের ফিজিয়োর সঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন লোধগার। হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। রাস্তায় পড়ে যান। ফিজিয়ো এবং দলের অন্য সদস্যরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান তাঁকে। পথেই মৃত্যু হয় তাঁর। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে মুর্তু ভাই আর নেই। এটি আমার কাছে ব‍্যক্তিগত ভাবে খুব ক্ষতি।”

লোধগারের শেষকৃত্যে পরিবারকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে সিএবি।

আরও পড়ুন:ফের হাসপাতালে ভর্তি করানো হলো ফুটবল সম্রাট পেলেকে

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...