Saturday, April 4, 2026

ভবানীপুরের কাছে ০-২ গোলে হার মহামেডানের

Date:

Share post:

কলকাতা লিগে( kolkata league) ভবানীপুরের (Bhawanipore) কাছে হারল মহামেডান স্পোর্টিং-এর( Mohammedan Sporting)। এদিন শঙ্করলাল চক্রবর্তীর দলের কাছে ০-২ গোলে হারল সাদা-কালো ব্রিগেড। ভবানীপুরের হয়ে গোল দুটি করেন কামো এবং সুজয় দত্ত।

ম‍্যাচে এদিন শুরু থেকেই দাপট দেখায় ভবানীপুর। ম‍্যাচের ৬ মিনিটে গোল করে ভবানীপুরকে ১-০ এগিয়ে দেন সুজয় দত্ত। এরপর ম‍্যাচের ১১ মিনিটে ভবানীপুরের হয়ে দ্বিতীয় গোলটি করেন কামো। সাদা-কালো ব্রিগেড বারবার আক্রমণে উঠলেও সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি। মার্কাস-নিকোলারা প্রচন্ড চেষ্টা করলেও ভবানীপুরের রক্ষণের কাছে আটকে যায় মহমেডান। আর এর জেরে পরপর দুই ম্যাচ হেরে অস্বস্তিতে সাদা-কালো ব্রিগেড।

ম‍্যাচের পর মহামেডান কোচ চেরনিশভ বলেন, “আমরা পুরো প্রস্তুত না হয়ে এবং পর্যাপ্ত বিশ্রাম না নিয়ে নেমেছি আর এর জেরে দ্রুত কয়েকটা গোল খাই। বিরতির সময়, আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং দ্বিতীয়ার্ধে ছেলেরা অনেক ভালো খেলেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আমাদের সুযোগের সদ্ব্যবহার করতে পারিনি।”

আরও পড়ুন:‘নাসাফের বিরুদ্ধে আমি আমার সেরা প‍ারফরম‍্যান্স দেব’, বললেন বাগান গোলরক্ষক অমরিন্দর

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...