Tuesday, June 23, 2026

সন্দেহের বশে স্ত্রীকে গলা টিপে খুন স্বামীর!

Date:

Share post:

স্ত্রী ফেসবুক করায় সন্দেহের জেরে তাঁর গলা টিপে খুন করল স্বামী! ঘটনাটি কোন্নগর সূর্য্যসেন স্ট্রিট এলাকার।

রবিবার সকালে ঘর থেকে মৃতা পল্লবী দাসের (২৩) দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। অভিযোগ, স্ত্রী ফেসবুকে একাধিক ছেলের সঙ্গে কথা বলতেন সেই কারণে স্বামী রিন্টু দাস প্রতিদিন অশান্তি করত। রিন্টুর মা জানান, ওদের মধ্যে ফেসবুকের জন্য প্রতিদিন অসান্তি লেগেই থাকতো। রিন্টুর ভাই জানান, দাদা সব সময় বৌদিকে মারত, আমাদের উপর অত্যাচার করতো বলেই আমি ও মা বাড়ি ছেড়ে চলে যাই। বৌদি খুব ভালো মানুষ ছিল, জানি না কেন এইসব করলো দাদা।

আরও পড়ুন-বিজেপিতে ‘ক্লোজড চ্যাপ্টার’ বাবুল, বললেন শমীক ভট্টাচার্য

অভিযুক্ত রিন্টু পলাতক। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গিয়েছে।

advt 19

 

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...