Wednesday, April 1, 2026

বিজেপি সাংসদ সৌমিত্রর কদর্য আক্রমণকে আমল দিচ্ছেন না বাবুল

Date:

Share post:

বাবুল সুপ্রিয় দলবদল করতেই ফের ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন বিজেপির সৌমিত্র খাঁ। জনৈক কৃষ্ণেন্দু করের একটি মিম নিজের ওয়ালে ভাগ করেছেন । তাতে তিন অক্ষরের একটি ‘ধাঁধা’য় শব্দের ছন্দে আক্রমণ করেছেন বাবুলকে । সেই ধাঁধাতেই এমন শব্দ অনুচ্চারিত রাখা হয়েছে যা অত্যন্ত কুরুচিকর।

নেটিজেনদের বক্তব্য স্পষ্ট,’বাবুল দু’বারের সাংসদ। ৭ বছর ধরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী থেকেছেন। দলবদল করলেও তাঁকে কদর্য আক্রমণ করা ঠিক নয় । আর সৌমিত্র তো নিজেও তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন। তার আগে কংগ্রেসে ছিলেন।’ যিনি এই কদর্য আক্রমণ করেছেন তিনি নিজেও দলবদলুদের দলেই নাম লিখিয়েছেন ।বাবুল তৃণমূলে যোগ দেওয়ার পর বিজেপির পক্ষ থেকে ‘বিশ্বাসঘাতক’ বলা হয়েছে।
সাংবাদিক বৈঠকে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অবশ্য সৌমিত্র খাঁর সমালোচনার জবাব দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন । বলেছেন , রাজনৈতিক বাধ্যবাধকতা থেকেই তাঁকে আক্রমণ করবেন বিজেপি নেতারা। এটাই স্বাভাবিক। কিন্তু কটূ কথা বরদাস্ত করবেন না।

 

advt 19

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...