Wednesday, May 27, 2026

রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে এলোপাথাড়ি গুলি, প্রাণভয়ে দোতলা থেকে ঝাঁপ পড়ুয়াদের

Date:

Share post:

আচমকাই রাশিয়ায় বন্দুকবাজের হানা। সোমবার সকালে সাইবেরিয়ার পার্ম বিশ্ববিদ্যালয়ে হামলা চালায় এক বন্দুকবাজ। ফলে কমপক্ষে ৮ পড়ুয়া মারা যায়। আহতও হয়েছেন বেশ কয়েকজন। ক্যাম্পাসের ভেতরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় তারা। প্রাণভয়ে অনেকেই ক্লাসরুমের ভেতরে আশ্রয় নেয়। রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, ওই বন্দুকবাজকে আটক করা হয়েছে। গুলি চালানোর ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর কথাও স্বীকার করে নেওয়া হয়েছে।

আরও পড়ুন:‘বাংলার বাড়ি’’ প্রকল্পের ঘরে ঘরে শোভা পাবে মুখ্যমন্ত্রীর আঁকা লোগো

রাশিয়ার সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই বন্দুকবাজকে আটক করা হয়েছে।যদিও অভিযুক্তের সঠিক পরিচয় এখনও অজানা। রাশিয়ার তদন্তকারী কমিটির তরফে জানানো হয়েছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের কাজ চলছে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে এবং তদন্তও চলছে। কেবলমাত্র প্রতিহিংসার বদলে হামলা নাকি এর পেছনে কোনও জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে ।

পার্ম স্টেট ইউনিভার্সিটির তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, এ দিন সকাল ১১টা নাগাদ আচমকাই ওই বন্দুকবাজ বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে পড়ে। এরপর পড়ুয়াদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। পড়ুয়াদের পাশাপাশি প্রাণ বাঁচাতে ক্লাসরুমে আশ্রয় নেন শিক্ষকরাও। এরপর ক্লাসরুমগুলিতেও ঢুকতে চেষ্টা করে ওই বন্দুকবাজ। তখনই বেশ কিছু পড়ুয়া প্রাণ হাতে করে দোতালা-তিনতলা ক্লাসরুমের উপর থেকে ঝাঁপ দেয়।

advt 19

Related articles

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...

চাকরি সংরক্ষণে নতুন ১০০ পয়েন্ট রোস্টার, ওবিসি কোটা ৭ শতাংশ রেখে নয়া নির্দেশিকা জারি রাজ্যের

রাজ্য সরকারি চাকরিতে সংরক্ষণ নীতিতে বড়সড় রদবদল ঘটাল নতুন বিজেপি সরকার। সোমবার শ্রম দফতরের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি...