Friday, June 26, 2026

সাগরদ্বীপে মিনি টর্নেডোর দাপটে তছনছ গোটা এলাকা

Date:

Share post:

সোমবার সকালে সাগরদ্বীপে (Sagardwip) মিনি টর্নেডোর (Mini Tornedo) দাপটে মুহূর্তেই তছনছ গোটা এলাকা । মিনিট কয়েকের ঝড়েই তছনছ হয়ে গেল বেশ কয়েকটি কটেজ এবং অনেকগুলি অস্থায়ী দোকান। তবে একটাই আশার কথা যে অল্পের জন্য রক্ষা পেয়েছে কপিল মুনির মন্দির ও আশ্রম (Totally in safe Kapil Muni Ashram and Mandir) । এই মিনি টর্নেডোর জেরে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা দ্বীপ এলাকায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন স্থানীয় ব্লক প্রশাসনের আধিকারিকরা। তবে হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার থেকে টানা বৃষ্টির জেরে সাগর দ্বীপের বিভিন্ন এলাকা জলমগ্ন। সোমবার সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়। সকাল ১০টা ৩৫ মিনিট নাগাদ সাগরের কপিল মুনির মন্দির থেকে সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তায় আচমকা টর্নেডো দেখতে পাওয়া যায় প্রায় ১০ ফুট ব্যাসার্ধ নিয়ে ঘুরতে থাকে টর্নেডো। মাত্র দু’মিনিট স্থায়ী হয়েছিল এই ঝড়। কিন্তু এর প্রভাবে পঞ্চায়েত সমিতির সাগর কটেজ তছনছ হয়ে গিয়েছে। চারটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

advt 19

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...