Monday, March 16, 2026

বিনা প্রতিদ্বন্দিতায় রাজ্যসভায়! আমার মনোনয়নে চার্জ-আপ ত্রিপুরা: সুস্মিতা দেব

Date:

Share post:

বিধানসভায় মনোনয়নপত্র জমা দিলেন রাজ্যসভার তৃণমূল প্রার্থী সুস্মিতা দেব (Sushmita Dev)। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুস্মিতা জানান, “উত্তর-পূর্বের একজনকে রাজ্যসভায় পাঠানো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। এর জন্য তাঁকে ধন্যবাদ। এই সিদ্ধান্তে আরও চার্জ-আপ হবেন ত্রিপুরার মানুষ।”

সোমবার, বিধানসভায় প্রথমে মুখ্য সচেতকের ঘরে যান সুস্মিতা দেব। ছিলেন নির্মল ঘোষ (Nirmal Ghosh), তাপস রায় (Tapas Ray), আশিষ বন্দ্যোপাধ্যায় (Ashis Bandopadhyay)। এরপর মনোনয়ন জমা দেন তৃণমূল প্রার্থী। এই আসনে প্রার্থী দেবে না বলে ঘোষণা করেছে বিজেপি। এই পরিস্থিতিতে সুস্মিতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় সাংসদ হচ্ছেন বলে এখনও পর্যন্ত মনে করা হচ্ছে।

আরও পড়ুন:অভিষেক-পিকের সঙ্গে ভবানীপুর শীতলা মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন আরতি

সুস্মিতা জানান, আপাতত ২০২৩-এ ত্রিপুরার বিধানসভা নির্বাচনই তৃণমূলের পাখির চোখ। সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। সেখানে 22 তারিখ তাঁর মিছিলে রয়েছে। তার আগে মঙ্গলবারই ত্রিপুরা পৌঁছচ্ছেন সুস্মিতা। সে রাজ্য থেকে বিজেপিকে হটানোই এখন দলের একমাত্র লক্ষ্য। তাঁকে রাজ্যসভায় পাঠানোর ফলে ত্রিপুরার মানুষ আরও বেশি করে উৎসাহিত হবেন বলে মনে করেন সুস্মিতা। এদিন ফের একবার বিপ্লব দেবের সরকারকে উৎক্ষাতের ডাক দেন সুস্মিতা দেব।

advt 19

 

spot_img

Related articles

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...