Monday, April 6, 2026

অভিষেকের পদযাত্রায় বাধা: ত্রিপুরা সরকারকে অবস্থান জানানোর নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

ত্রিপুরার মাটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) পদযাত্রার অনুমতি এখনো পর্যন্ত না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল(TMC)। এই মামলার শুনানিতে মামলাকারীর তরফে গোটা বিষয়টি শোনার পর আগামীকাল মঙ্গলবার পরবর্তী শুনানির তারিখ দিল বিচারক অরিন্দম লোধের এজলাস। পাশাপাশি এই মিছিল প্রসঙ্গে ত্রিপুরা সরকারকে(Tripura government) তাদের অবস্থান জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:কবে হাজিরা দেবেন? খোয়াই থানার IOকে ফোন করে জানালেন কুণাল ঘোষ

বিজেপির(BJP) রেল ধর্মঘটের কারণ দেখিয়ে গত ১৫ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরায়(Tripura) পদযাত্রার অনুমতি দেয়নি পুলিশ। এরপর ১৬ তারিখ পদযাত্রার আবেদন জানানো হলে প্রশাসনের তরফে পদযাত্রার অনুমতি মেলেনি। বরং জানানো হয় ১৭ তারিখ বিশ্বকর্মা পুজো তাই ১৬ তারিখ প্রশাসনিক তৎপরতা বজায় থাকবে। এই পরিস্থিতিতে অনুমতি দেওয়া যাবে না। এপর তৃতীয় দিন ঠিক হয়েছিল ২২ সেপ্টেম্বর। যদিও সেই পদযাত্রা নিয়ে পুলিশের তরফ থেকে এখনো কোনো প্রত্যুত্তর মেলেনি। এই অবস্থায় ত্রিপুরা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল শিবির। এদিনের শুনানিতে মামলাকারীর তরফ থেকে গোটা বিষয়টি শোনার পর আগামীকাল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। পাশাপাশি ত্রিপুরা সরকারকে এ বিষয়ে তাদের অবস্থান জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

advt 19

 

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...