Tuesday, April 7, 2026

সুখবর, পুজোর আগেই বাড়ল স্পঞ্জ আয়রন শিল্পে শ্রমিকদের বোনাস

Date:

Share post:

পুজোর আগেই হাসি ফুটল স্পঞ্জ আয়রন শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের। একধাক্কায় ০.৫ শতাংশ বোনাস বাড়ল তাদের। মঙ্গলবার আসানসোলের শ্রমিক ভবনে স্পঞ্জ আয়রন শিল্পের শ্রমিকদের বোনাস নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে বোনাস সংক্রান্ত চুক্তি সাক্ষরিত হল।

দলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির (INTTUC) রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritobroto Bandyopadhyay), শ্রমমন্ত্রী বেচারাম মান্না (Becharam Manna), শ্রম কমিশনার জাভেদ আখতার (Javed Akhter) ছাড়াও মালিক পক্ষের সংগঠনের সভাপতি শঙ্কর আগরওয়ালের উপস্থিতিতে আসানসোলের শ্রমিক ভবনে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

ঋতব্রত বন্দোপাধ্যায় বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের দাবী ছিল। এই শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের মুখে হাসি ফোটাতে পেরে আামরা খুশি। আামাদের দলনেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay) চান সবার হাতে কাজ সবার পেটে ভাত। বোনাস নিয়ে আন্দোলনের জেরে কারখানা লকআউট হয়ে যাচ্ছে এই ছবি এখন অতীত।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির বিভিন্ন সাংগঠনিক জেলার সভাপতিরা এই চুক্তির ফলে গতবারের তুলনায় তাদের বোনাস ০.৫% বৃদ্ধি হওয়ায় শ্রমিক মহলে খুশির হাওয়া।

আরও পড়ুন- মর্মান্তিক,খড়দহে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন জনের মৃত্যু

advt 19

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...