Monday, April 6, 2026

প্রতিশ্রুতি রাখলেন অভিষেক, ১২ বছর পর পেনশন চালু হচ্ছে ইরা বসুর

Date:

Share post:

অবসর নেওয়ার ১২ বছর পর অবশেষে সরকারি পেনশন চালু হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) শ্যালিকা ইরা বসুর (Ira Basu)। রাজ্যের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার অর্থ দফতরের তরফে এই অনুমোদন মিলেছে। পেনশনের পাশাপাশি গ্র‌্যাচুইটির টাকাও দ্রুত তাঁকে দেওয়া হবে। আপাতত মাসে ১৩ হাজার ৯৮৫ টাকা পেনশন বাবদ পাবেন তিনি। পাবেন বকেয়া পেনশন। ইরার ভবঘুরে জীবনের কথা শুনে তাঁর কাছে প্রতিনিধি পাঠান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তাঁদের কাছেই পেনশন চালুর আর্জি জানান ইরা। সেই শুনে বিষয়টি নিয়ে উদ্যোগ নেন অভিষেক।

কিছুদিন আগে ডানলপের কাছে কাছে ফুটপাথে দেখা মেলে উচ্চশিক্ষিতা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ইরা বসুর। তাঁর পরিচয় সামনে আসতেই হতবাক সবাই। ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-এ সে খবর প্রকাশিত হয়। প্রশাসনের তরফ থেকে তাঁকে উদ্ধার করে পাঠানো হয় লুম্বিনী পার্ক মানসিক হাসপাতালে। কিন্তু সেখানে থাকতে চাননি ইরা। এমনকী, সল্টলেকে নিজের বাড়িতেও যেতে চাননি। সেখানে তাঁর প্রাণনাশের আশঙ্কা আছে বলে জানান এই বৃদ্ধা। যান খড়দহে এক পরিচিতের বাড়ি।

এই খবর পেয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লুম্বিনী পার্কে তাঁর প্রতিনিধি পাঠান। ইরার পেনশনের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। প্রাপ্য পেনশন ও গ্র‌্যাচুইটি যাতে ইরা দ্রুত পান, সে বিষয়ে সচেষ্ট হন অভিষেক। এদিন অর্থ দফতর তাঁর প্রাপ্য পেনশন ও গ্র‌্যাচুইটির টাকা দেওয়ার অনুমোদন দেয়। বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ে ইরার বোনঝি সুচেতনাকে (Suchetana Bhattacharya) তাঁর নমিনি করা হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন- ঢাকের তালে কোমর দুলিয়ে মমতার সমর্থনে অভিনব প্রচার রঙিন মদনের

advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...