Wednesday, March 18, 2026

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ

Date:

Share post:

বেহাল রাস্তা সংস্কারের দাবি জানিয়ে এবং অবিলম্বে রাস্তা ঠিক করার দাবিতে ৫১২ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা। পথ অবরোধের শামিল মহিলা থেকে পুরুষ, বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই। ঘটনা গাজোল থানার অন্তর্গত ২০ মাইল এলাকার ৫১২ নং জাতীয় সড়কে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজোল থানার পুলিশ। বিক্ষোভ দেখাতে থাকেন অবরোধকারীরা। যদিও দীর্ঘক্ষন পর প্রশাসনিক আশ্বাসে উঠে অবরোধ । অবরোধকারীরা জানান গাজোল থানার অন্তর্গত ২০ মাইল এলাকা থেকে পাকুর পাকুর, ভবানীপুর, সহিল, হরিশ্চন্দ্রপুর হয়ে প্রায় ৪-৫ কিলোমিটার রাস্তা বহুদিন ধরেই বেহাল হয়ে রয়েছে। ওই এলাকার সাধারণ মানুষের দাবি জন্ম লগ্ন থেকেই তারা এই বেহাল রাস্তা দেখে আসছেন। এই বেহাল রাস্তার কারণে যেমন এক মুমূর্ষ রোগীকে হাসপাতালে নিয়ে আসা দায় হয়ে ওঠে ঠিক তেমনি কোনো গর্ভবতী মহিলাকে হাসপাতাল নিয়ে আসতে বিপাকে পড়তে হয় ওই এলাকার সাধারন মানুষদের। এমনও ঘটনা রয়েছে গর্ভবতী মহিলাকে হাসপাতাল নিয়ে আসার পথেই প্রসব করেন গর্ভবতী মহিলা। যার কারণে এবার ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসীরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ওই এলাকার প্রায় শতাধিক মানুষ। জাতীয় সড়ক অবরোধের জেরে মালদা বালুরঘাট জাতীয় সড়কে দীর্ঘক্ষন যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজট তৈরি হয় জাতীয় সড়কে।

 

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...