Saturday, March 7, 2026

গ্যাসের দাম দিয়ে যান! ভবানীপুরে বিজেপির প্রচারে আসা পেট্রোলিয়াম মন্ত্রীকে খোঁচা মমতার

Date:

Share post:

চেতলার সভা থেকে বুধবার তৃণমূল নেত্রী কড়া ভাষায় বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন। তাঁর কথায়, “ভবানীপুরেও বহিরাগতরা ঢুকে পড়েছে। ভিতরে কেউ নেই। শুধু বহিরাগতরা প্রচার করছে। ভোটের আগেও গোটা কেন্দ্রীয় সরকারের বাবুরা ডেইলি প্যাসেঞ্জারি করেছিলেন। এবার আবার গ্যাস মন্ত্রীকে পাঠিয়েছে। পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম আকাশ ছোঁয়া, আর গ্যাসমন্ত্রী এখানে ভোট প্রচারে এসেছেন। ওঁদের জিজ্ঞেস করুন, মানুষের জন্য কী করেছে? বলুন, আগে গ্যাসের দাম দিয়ে যান, তার পর ভোট চান। কোনও লাভ হবে না। ভবানীপুরের মাটি নেতাজি, চিত্তরঞ্জন দাসদের মতো মহান মনিষীদের জন্মভূমি, কর্মভূমি। এই ভোট মিটলেই অন্য রাজ্যের জন্য ঝাঁপাব। খেলাও হবে, দিল্লিও দখল হবে।”

প্রসঙ্গত, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি বিজেপি প্রার্থীর সমর্থনে বুধবার সকালে মুখ্যমন্ত্রীর বুথে গিয়ে বাড়ি বাড়ি প্রচার করেন। তাই জ্বালানির মূল্যবৃদ্ধি প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে খোঁচা দেন তৃণমূল নেত্রী।

একইসঙ্গে তিনি জানান, চেতলায় “সৌজন্য” সৌধ হয়েছে। তাঁর কথায়, “বিদেশিদের সৌজন্য দেখানো হবে, তার জন্য সৌধ হয়েছে চেতলায়। সায়েন্স সিটি অডিটোরিয়ামের আদলে নাম “ধনধান্য” করেছি। তারও আগে আমরা “উত্তীর্ণ” করেছি। অৰ্থাৎ, উত্তীর্ণ, সৌজন্য, ধনধান্য সহাবস্থান চেতলায়। এখানে আমার প্রশাসনের চিফ সেক্রেটারি থাকেন, ডিজি থাকেন। সব প্রশাসনের ব্যক্তিরা থাকেন। অর্থাৎ, প্রকৃত অর্থে চেতলায় একবারে আপনাদের ঘরের ধারে দুয়ারে সরকার”। সবমিলিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় চেতলার নির্বাচনী সভায় নিজেকে ঘরের মেয়ে হিসেবে তুলে ধরেন।

আরও পড়ুন- ভবানীপুর উপনির্বাচনের আগেই সব ধর্মের ধর্মগুরুরা মিলে সূচনা করলেন ‘মমতার ধর্ম’ advt 19

 

spot_img

Related articles

আপনাদের রথের চাকা গুঁড়িয়ে দেবে বাংলার মা-মাটি-মানুষের সরকার: ধর্নামঞ্চ থেকে চ্যালেঞ্জ জুনের

অপরিকল্পিত এসএইআর (SIR) ও গণতন্ত্র রক্ষার দাবিতে শুক্রবার মেট্রো চ্যানেলে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার দ্বিতীয়...

”যব তক টাইগার মরা নেহি…”: মমতাকে বাঘিনী উপমা দিয়ে বিজেপি-কমিশনকে তীব্র আক্রমণ প্রতীক উরের, প্রশংসা দলনেত্রীর

বৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া ও মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ের জন্য ধর্মতলায় ধর্না দিচ্ছেন তৃণমূল (TMC)...

বিচারাধীনদের মীমাংসায় তালিকা প্রকাশ করুন: ধর্না মঞ্চ থেকে জ্ঞানেশ কুমারকে নিশানা কল্যাণের

সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে এসআইআরের শেষ পর্যায়েও কীভাবে কাজ করছে নির্বাচন কমিশন তা একের পর এক তুলে...

বৃষ্টি হলে কীভাবে হবে খেতাব নির্ণয়? জানুন ফাইনাল ম্যাচে আবহাওয়ার আপডেট

রবিবাসরীয় মহারণে খেতাব জয়ের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। কিন্তু ম্যাচের আগে বড় প্রশ্ন—যদি বৃষ্টি বাধা দেয়?...