Sunday, June 21, 2026

ভবানীপুর থেকেই মুখ্যমন্ত্রী হওয়া ভাগ্যে ছিল: ইকবালপুর সভায় মন্তব্য তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

“ভাগ্যে ছিল ভবানীপুর থেকে জিতে মুখ্যমন্ত্রী হব। সেটাই হচ্ছে।” বুধবার, বিকেলে একবালপুরের প্রচার সভা থেকে একথা বলেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

মমতা জানান, “সাতবার সাংসদ ছিলাম। খিদিরপুর সাথে ছিল”। গত দুবার এখান থেকেই মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। মমতা বলেন, “এটাই হয়তো উপরওয়ালার খেলা। তিনি আমাকে ভবানীপুর (Bhawanipur) থেকেই লড়াইয়ের নির্দেশ দিয়েছেন”। নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন। কিন্তু তাঁকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো।

তৃণমূল সুপ্রিমো বলেন, “এবার নির্বাচনে লড়াই-আন্দোলনের জায়গা নন্দীগ্রাম (Nandigram) থেকে দাঁড়ানোর অনুরোধ করা হয়েছিল। তাই দাঁড়িয়েছিলাম। কিন্তু ওখানে যে কী ভাবে হারানো হয়েছে তা প্রকাশ্যে আসবে। জানলে ভয় পেয়ে যাবেন। আদালতে মামলা চলছে”। এরপরেই মমতা বলেন, “মুখ্যমন্ত্রী হলে ভবানীপুর থেকেই হবে। এটা ভাগ্যের খেলা। আপনাদের ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়।’’

আরও পড়ুন:বাংলাকে স্বাধীন করেছি, বিজেপি-কে তাড়িয়ে এবার দেশকে স্বাধীন করব: মমতা

ঝড়-বৃষ্টি হলেও একশোয় একশোজনকে ভোট দিতে বেরাতে হবে। একটা ভোটও অত্যন্ত মূল্যবান- প্রচারসভা থেকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

advt 19

 

Related articles

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...