Friday, June 5, 2026

আইপিএলে দুর্নীতির ছায়া ? হুডার পোস্ট নিয়ে তদন্ত বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখার

Date:

Share post:

বড়সড় অভিযোগ উঠল পাঞ্জাব কিংস ( Punjab kings)ও রাজস্থান রয়্যালস( Rajasthan Royals) ম‍্যাচ ঘিরে। জানা গিয়েছে, পাঞ্জাব কিংসের তারকা ক্রিকেটার দীপক হুডার( Deepak Huda) পোস্ট নিয়ে তদন্ত শুরু করল বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখা। শাবির হুসেইন ও শেখদম খান্ডওয়াওয়ালার নেতৃত্বে চলা এই ইউনিট দীপক হুডার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে বেশ সতর্ক হয়ে উঠেছে।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। যেখানে হেলমেট পরা একটি ছবি পোস্ট করেন হুডা। যা দেখে আন্দাজ পাওয়া যাচ্ছিল মঙ্গলবারের ম্যাচে তিনি খেলছেন। আর এখানে প্রশ্ন তুলছে বিসিসিআই-এর দুর্নীতি দমন শাখা। কারণ দুর্নীতি দমন শাখার দেওয়া নির্দেশিকায় স্পষ্ট বলা হয়ছিল, দল সংক্রান্ত কোনও খবর দলের বাইরের কাউকে দেওয়া যাবে না। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্টের ব্যাপারেও সতর্ক থাকতে বলা হয়েছিল। হুডার এই পোস্ট নিয়ে দুর্নীতি দমন শাখার এক কর্তা বলেন,” আমরা এই পোস্টটা ভাল ভাবে দেখছি না। ক্রিকেটারদের বলা হয়েছিল, কে দলে আছে, বা কে নেই সেটা কাউকে না জানাতে।” আর এখানেই অনেকে ম‍্যাচ গড়াপেটার গন্ধ পাচ্ছেন।

আরও পড়ুন:পাকিস্তানে নিরাপত্তার কোন অভাব ছিল না, মন্তব্য পাক নিযুক্ত ইংল্যান্ডের রাষ্ট্রদূত টার্নারের


 

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...