Tuesday, June 16, 2026

বাতিল হওয়া সিরিজে নিরাপত্তারক্ষীদের বিরিয়ানি খাইয়ে ২৭ লক্ষ টাকা খরচা পিসিবির

Date:

Share post:

নিরাপত্তার কারণে পাকিস্তানের( Pakistan) বিরুদ্ধে সিরিজ বাতিল করেছে বাতিল করেছে নিউজিল্যান্ড( New Zealand)। কিউইরা সিরিজ বাতিল করায় ইতিমধ্যেই ব‍্যাপক আর্থিক ক্ষতির মুখে পরেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড( PCB)। আর এবার সেই ক্ষতির সঙ্গে যোগ হল আরও ২৭ লক্ষ টাকা। হ‍্যাঁ, শুনে অবাক হলেও, এটাই সত‍্যি। বাতিল হওয়া পাকিস্তান -নিউজিল‍্যান্ড সিরিজের নিরাপত্তার দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁদের বিরিয়ানি খাইয়ে ২৭ লক্ষ টাকা খরচ করল পিসিবি।

পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ক্রিকেটারদের নিরাপত্তার জন‍্য  ইসলামাবাদ এবং রাওয়ালপিণ্ডিতে নিরাপত্তার দায়িত্বে ছিল পাঁচজন এসপি ও এসএসপি-সহ পাঁচশোর বেশি পুলিশকর্মী। তাঁদের জন্যই দিনে দু’বার করে আনা হত বিরিয়ানি। আট দিন ধরে যারা এই নিরাপত্তারক্ষীদের বিরিয়ানি পাঠিয়েছে, তারা এখন ২৭ লক্ষ টাকার বিল পাঠিয়েছে পাক বোর্ডকে। যা নিয়ে বেশ চর্চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও এই নিয়ে কোন মন্তব্য করেননি পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা।

আরও পড়ুন:ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল থেকে প্রবেশ করতে চলেছে দর্শক, দেওয়া হল ১০ হাজার ম‍্যাচ পাস

 

Related articles

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...