Friday, April 3, 2026

ক্রমশ খারাপ হচ্ছে আবহাওয়া, এবার ঘূর্ণিঝড়ে তছনছ খড়্গপুর

Date:

Share post:

লাগাতার বৃষ্টি চলছে বঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন, নিম্নচাপে সরে গিয়ে ঝাড়খন্ডে অবস্থান করছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে।

এরইমধ্যে বুধবার সকালে রূপনারায়ণ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে দু’জনের। গুরুতর জখম আরও দু’জন। মহিষাদলের গাজিপুরের ঘটনা। আবহাওয়ার এই ভয়াবহ পরিস্থিতিতে গত কয়েক দিনে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় টর্নেডো ঝড়ের খবর পাওয়া গিয়েছে। এবার ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে গেল খড়্গপুরের পূর্ব অম্বা গ্রাম।

আরও পড়ুন: শংসাপত্রে ভরসা নেই UK-র, কোভিশিল্ড নিলেও কোয়ারেন্টাইনের নির্দেশিকা ভারতীয়দের জন্য

মঙ্গলবার রাতে প্রায় ৭০-৭৫টা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ঝড়ে। গাছ ভেঙে পড়ে বেশ কিছু বাড়ির উপরে। মাটির বাড়ির খড়ের চাল উড়ে যায়। বিদ্যুতের তার ছিঁড়ে এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাস্তা সাফাইয়ে হাত লাগিয়েছেন স্থানীয়রাই। চলছে গাছ সরানোর কাজ, নিকাশি ব্যবস্থার কাজ। এলাকার পঞ্চায়েত সদস্য ত্রিপল দিয়ে সাহায্য  করতে এসেছেন। যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসনের তরফে চালানো হচ্ছে উদ্ধারকাজ।

তবে আবহাওয়া এখনই স্বাভাবিক হচ্ছে না বলে পরিষ্কার জানিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস বলছে, সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি চলবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,  বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি দু-এক পশলার সম্ভাবনা রয়েছে।
advt 19

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...