Thursday, June 25, 2026

২০২৪-এ খেলা হবে দিল্লিতে: জঙ্গিপুরে ভোট প্রচারে গিয়ে বার্তা অভিষেকের

Date:

Share post:

খেলা হবে- এই স্লোগান নিয়েই ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাংলা কাঁপিয়েছিল তৃণমূল(TMC)। এবার সেই স্লোগান নিয়েই লক্ষ্য ২০২৪। বৃহস্পতিবার (Thursday), দলীয় প্রার্থীর হয়ে জঙ্গিপুরে (Jongipur) ভোট প্রচারে গিয়ে সেই বার্তাই দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, বাংলার ভোটের পরে এবার খেলা হবে রাজধানীতে। “বিজেপিকে(BJP) যদি কেউ রাজনৈতিক মোকাবিলা করে হারাতে পারে সে একমাত্র তৃণমূল”। এদিন, অভিষেকের সভায় তৃণমূলে যোগ দেন কংগ্রেস(Congress) নেতা মইনুল হক(Moinul Hok)।

অভিষেক বলেন, যেখানে বিজেপি আছে সেখানেই তাদের হারিয়ে ক্ষমতা দখল করবে তৃণমূল। “ত্রিপুরায়(Tripura) তৃণমূল কংগ্রেস ঢুকেছে, আগামী দিনে বিজেপিকে হারিয়ে ক্ষমতা দখল করবে”। একইসঙ্গে তাঁকে ত্রিপুরায় ঢুকতে বাধা দিতেই সেখানে ১৪৪ ধারা জারির তীব্র নিন্দা করেন তৃণমূল সাংসদ। বলেন, “আমি যাতে ত্রিপুরায় মিছিল করতে না পারি সেই কারণে 144 ধারা জারি করে দিয়েছে, এত ভয় কীসের?“ অভিষেক বলেন, ত্রিপুরায় তৃণমূলের জমি শক্ত হওয়াতেই ভয় পেয়েছে বিজেপি। তিনি বলেন, দেশ দেখছে মমতার(Mamata Banerjee) সিঙ্গল ইঞ্জিন সরকারের কামাল। আর ডবল ইঞ্জিনের সরকারে গণতন্ত্র নেই।

আরও পড়ুন:তৃণমূল গেট খুলে দিলে বিজেপি উঠে যাবে: সামশেরগঞ্জের প্রচারসভা থেকে তীব্র কটাক্ষ অভিষেকের

কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বারবার হেনস্থা করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।  এর জবাবে অভিষেক সাফ বলেন, ”৫ দিনে ১৫ টা নোটিশ দিয়েছে ইডি, ৫০০ নোটিশ দিলেও মাথা নত করব না”

নাম না করে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকেও কটাক্ষ করেন তৃণমূল সাংসদ। বলেন, “যিনি গরুর দুধের সোনা পেয়েছিলেন, তিনিও টা টা বাই বাই”

সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে এক লক্ষ ভোটে জিততে হবে বলে বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

advt 19

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...