Sunday, June 21, 2026

হায়দরাবাদের বিরুদ্ধে ৮ উইকেটে জয় দিল্লির

Date:

Share post:

আইপিএলের( ipl) দ্বিতীয় পর্বে জয় দিয়ে অভিযান শুরু দিল্লি ক‍্যাপিটালসের( Delhi capitals)। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের( Sunrisers Hyderabad) বিরুদ্ধে ৮ উইকেটে জিতল ঋষভ পন্থের( Rishabh Panth) দল।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান করে হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ রান করেন আব্দুল সামাদ। ২৮ রান করেন তিনি। ম‍্যাচে এদিন ব‍্যাট করতে নেমে ব‍্যর্থ হয় হায়দরাবাদের ব‍্যাটিং লাইন-আপ। শূন‍্য রান করেন ওয়ার্নার। ঋদ্ধিমান সাহা করেন ১৮ রান। ১৮ রান করেন অধিনায়ক উইলিয়ামসন। ১৭ রান করেন মণিশ পান্ডে। দিল্লির হয়ে তিনটি উইকেট নেন রাবাডা। দুটি করে উইকেট নেন নরর্টেজে, অক্ষর প‍্যাটেল।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৭ ওভার ৫ বলেই জয় তুলে নেয় দিল্লি। দিল্লির হয়ে দুরন্ত ব‍্যাট করেন শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়র এবং ঋষভ পন্থ। ৪২ রান করেন ধাওয়ান। ৪৭ রান করে অপরাজিত শ্রেয়স। ৩৫ রান করে অপরাজিত থাকেন পন্থ। ১১ রান করেন পৃথ্বী শাহ। হায়দরাবাদের হয়ে একটি করে উইকেট নেন খলিল আহমেদ এবং রশিদ খান।

আরও পড়ুন:এএফসি কাপে নাসাফের কাছে হাফ ডজন গোল হজম এটিকে মোহনবাগানের


 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...