Saturday, April 4, 2026

ফের নিম্নচাপের ভ্রুকুটি, পুজোর আগে বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর

Date:

Share post:

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে খানিকটা বৃষ্টি কমেছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। কিন্তু নিম্নচাপের জের এখনও কাটেনি। বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবত। যার অভিমূখ ওড়িশার দিকে হতে পারে। আরও একটি ঘূর্ণাবত তৈরির সম্ভাবনা রয়েছে। এই জোড়া ফলায় শনিবার থেকে ফের কলকাতা- সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যার জেরে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন:খড়দার পর এবার দমদম, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ কিশোরীর

আবহাওয়া দফতর সূত্রের খবর, একটি ঘূর্ণাবত মায়ামনমার উপকূলে অবস্থান করছে। সেটি বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এখনও পর্যন্ত তার অভিমুখ ওড়িশার দিকেই রয়েছে। আগামী শনিবার শক্তি বাড়িয়ে ঘূর্ণাবতটি নিম্নচাপে পরিণত হয়ে বঙ্গে আছড়ে পড়বে। সেইসঙ্গে মধ্য বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবত তৈরির সম্ভাবনা রয়েছে। সেটিও বাংলা ও ওড়িশা উপকূলের দিকেই অগ্রসর হবে।এই জোড়া ফলায় আগামী শনিবার থেকেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

অন্যদিকে এখনও সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। যার জেরে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে বৃহস্পতিবারও বৃষ্টিপাতের পুর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়ছে। শনিবার সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় শুক্রবার বিকেলের মধ্যে তাদের ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪৮ ঘণ্টায় বাড়বে তাপমাত্রা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস।

advt 19

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...