Saturday, April 4, 2026

সুস্মিতার পর মুকুল? উত্তর-পূর্বে প্রভাব বাড়ছে তৃণমূলের!

Date:

Share post:

২০২৪ লোকসভা ভোটের (Loksabha Election 2024) আগে বাংলার বাইরে ভিন রাজ্যে সংগঠন বাড়াতে তৎপর তৃণমূল (TMC)। ইতিমধ্যেই ত্রিপুরায় (Tripura) ক্ষমতা দখলের জন্য ঝাঁপিয়ে পড়েছে ঘাসফুল শিবির। যেখানে বড় দায়িত্বে আছেন সুস্মিতা দেব (Susmita Dev) । যিনি আর কিছুদিনের মধ্যেই দলের রাজ্যসভার সাংসদ মনোনীত হতে চলেছেন। এর মাঝেই ফের উত্তরপূর্ব (North-East) ভারতে কংগ্রেসে (Congress) বড়সড় ভাঙন ধরাতে পারে তৃণমূল। সুস্মিতা দেবের পর ঘাসফুল শিবিরের টার্গেট মুকুল সাংমা (Mukul Sangma)! জোরালো একটি সূত্রের দাবি, এবার তৃণমূলে যোগ দিতে পারেন মেঘালয়ের (Meghaloy) প্রাক্তন মুখ্যমন্ত্রী (Ex CM) মুকুল সাংমা। ওই সূত্র জানাচ্ছে, ইতিমধ্যেই দলের শীর্ষস্থানীয় এক নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন মুকুল সাংমা।

প্রসঙ্গত, মুকুল সাংমা মেঘালয়ের রাজনীতিতে বড় ফ্যাক্টর। মেঘালয় কংগ্রেসের সবচেয়ে জনপ্রিয় নেতা। তবে ইদানিং দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে প্রভাবশালী এই কংগ্রেস নেতার। তাঁকে উপেক্ষা করে সাংসদ ভিনসেন্ট এইচ পালাকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে নিয়োগ করেছে দিল্লির হাইকম্যান্ড। এরপর থেকেই তৃণমূলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে বলে খবর। ফলে উত্তর-পূর্বের রাজনীতিতে ক্রমশ কংগ্রেসের জায়গা নিতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- ত্রিপুরার এনসিসি থানায় জেরার সময় ঘরে ঠিক কী হয়েছিল? advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...