Thursday, June 25, 2026

ষষ্ঠ বিদেশী হিসাবে ক্রোয়েশিয়ার আন্তোনিও পেরোসেভিচকে সই করাল এসসি ইস্টবেঙ্গল

Date:

Share post:

দলবদলে আবারও চমক এসসি ইস্টবেঙ্গলের( Sc EastBengal)। বৃহস্পতিবার ষষ্ঠ বিদেশী চুড়ান্ত করে ফেলল তারা। ক্রোয়েশিয়ার ( Croatia )ফরোয়ার্ড আন্তোনিও পেরোসেভিচকে( Antonio Perosevic) এক বছরের চুক্তিতে সই করাল লাল-হলুদ ব্রিগেড। বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় জানাল এসসি ইস্টবেঙ্গল ম‍্যানেজমেন্ট।

ক্রোয়েশিয়ার দল এনকে ওসিয়েকের যুব দল থেকে উঠে আসা ২৯ বছরের এই ফরোয়ার্ড ক্রোয়েশিয়া জাতীয় দলের হয়ে খেলেছেন দুটি ম্যাচ। এছাড়াও খেলেছেন ইউরোপা লিগের যোগ্যতা অর্জন পর্বও। খেলেছেন ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশনে। এছাড়া হাঙ্গেরির প্রথম ডিভিশন ও সংযুক্ত আরব আমিরশাহির প্রথম ডিভিশনে খেলেছেন পেরোসেভিচ। সম্প্রতি হাঙ্গেরির প্রথম ডিভিশনের ক্লাব উজপেস্ত এফসির হয়ে খেলেছেন তিনি।

আন্তোনিও পেরোসেভিচ ক্লাব কেরিয়ারে মোট  ৫১টি গোল ও ২০টি অ্যাসিস্ট করেছেন। খেলতে পারেন উইংয়ের দুই প্রান্তেও।

আরও পড়ুন:ব‍্যাটসম‍্যান নয়, ‘ব‍্যাটার’, লিঙ্গভেদ রুখতে বড় পদক্ষেপ এমসিসির


 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...