Monday, April 13, 2026

বিজেপি ভয় পেয়েছে, তৃণমূলকে আটকানো যাবে না; ত্রিপুরা থেকে ফিরে বিস্ফোরক কুণাল

Date:

Share post:

তিনি ফিরলেন ত্রিপুরা থেকে। তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ । এখনও পুরোপুরি সুস্থ নন।তবে আগের চেয়ে অনেকটা ভালো। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে জানান, অনেকটা ভালো। দুদিন বিশ্রাম নিতে চাই। চিকিৎসকেরা বলেছেন আগের থেকে ভালো আছি।কুণাল ঘোষ বলেন আমি নোটিস পাওয়ার পর গিয়েছিলাম। খোয়াই কাণ্ডে আজই ত্রিপুরা হাইকোর্ট তুলোধোনা করেছে বিপ্লব দেবের সরকার। আদালত সাফ জানিয়ে দিয়েছে এই মামলায় নতুন করে আর কাউকে নোটিস পাঠানো যাবে না। হাইকোর্ট জানিয়েছে পুজোর পর বিষয়টি নিয়ে আলোচনা হবে। কিন্তু ততদিন কাউকে ডাকা যাবে না। এই প্রসঙ্গে তিনি বলেন, কোর্টও অসন্তুষ্ট । খুব ভালো রায় দিয়েছে আদালত। ত্রিপুরায় গতকালই বিজেপির মুখ্যমন্ত্রী মিটিং করেছে ,তার বেলা কিছু হচ্ছে না। আসলে বিজেপি তৃণমূলকে ভয় পেয়ে গিয়েছে।

আরও পড়ুন- ফের ‘মৃতদেহ’ নিয়ে রাজনীতি বিজেপির, কালীঘাটে ধুন্ধুমার

তৃণমূলের মিটিং মিছিল বন্ধ করতে যে বেনজির নিষেধাজ্ঞা জারি করেছে বিপ্লব দেবের সরকার । এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র বলেন, অভিষেকের র‍্যালিতে ৩০ থেকে ৩৫ হাজার মানুষ হাঁটতে পারে এমন রিপোর্ট ছিল ওদের কাছে।তাই মিছিল বন্ধ করার চেষ্টা করেছে। তিনি বলেন, দুর্গাপুজোকে বাধা দিচ্ছে কেন।১৪৪ অবিলম্বে তুলে নেওয়া উচিত। বিপ্লব দেবের সরকার এটা ঠিক করছে না। দুর্গাপুজোটা ডিস্টার্ব করে দিল। এটা ঠিক করছে না বিপ্লব দেবের সরকার । এভাবে আটকানো যাবে না তৃণমূলকে।

 

advt 19

 

Related articles

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...